Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৩:১১, ৩ জানুয়ারি ২০২৬

অভিনয়ে নাম লিখালেন আলোচিত মিস আর্থ মেঘনা আলম

অভিনয়ে নাম লিখালেন আলোচিত মিস আর্থ মেঘনা আলম
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম এবার প্রথমবারের মতো অভিনয়ে নাম লিখিয়েছেন।

ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টিভিতে সম্প্রচারিত ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে একটি রহস্যজনক চরিত্রে মেঘনা আলমকে অভিনয় করতে দেখা যাবে। এটি তাঁর অভিনয়জীবনের প্রথম কাজ।

নিজের অভিজ্ঞতা শেয়ার করে মেঘনা আলম বলেন, ‘মিস আর্থ হওয়ার আগে আমার মিডিয়া বা বিনোদন জগতে কোনো কাজের অভিজ্ঞতা ছিল না। আমি তখন নেতৃত্ব ও রাজনীতি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। তবে শৈশব থেকেই স্বপ্ন ছিল—একদিন মুকুট পরে দেশের সেরা সুন্দরীর প্রতীক হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। সেটি পূরণ হয়েছে। এবার অভিনয়েও নাম লিখালাম। আমার প্রথম অভিনয়ের অভিজ্ঞতা সত্যিই দারুণ উপভোগ্য ছিল।’

ধারাবাহিক নাটক ‘মহল্লা’র ২৭তম পর্বে মেঘনা আলমকে দেখা যাবে। পর্বটি প্রচারিত হবে ৩ জানুয়ারি, শনিবার রাত ৮টা ৪০ মিনিটে।

অভিনয়ের পাশাপাশি মেঘনা আলম বর্তমানে পরিবেশ আন্দোলন ও কৃষিভিত্তিক নানা ইস্যুতে সেমিনার ও সিম্পোজিয়ামে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি একজন রাজনৈতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। তাছাড়া, আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবেও অংশ নিচ্ছেন।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

জলবায়ু দুর্যোগ মানেনা সীমান্ত
ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে বার্সার গোলবন্যা
‘ইরানের আত্মসমর্পণ অলীক স্বপ্ন’
ভর্তুকির সার যাচ্ছে মিয়ানমারে, ফিরছে মাদক
আমি এখনও শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
সৌদিতে এক সপ্তাহে গ্রেফতার ১৪ হাজার অভিবাসী
বিরোধীদের ওয়াকআউটের মধ্যেই ৩ বিল পাস
‘এসআরবি’ মোড়কে একই বাহিনী র‍্যাব: টিআইবি
সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
হোটেল সংকটে কোলকাতার রাস্তায় বাংলাদেশি রোগীরা
ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ তীব্র গুঞ্জন
মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জোহেইরির মাথায়
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
কোনও স্বৈরাচার আর এ দেশে ফিরতে পারবে না: নাহিদ ইসলাম