Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৬, ৭ সেপ্টেম্বর ২০২৬

নাসীরউদ্দিন পাটওয়ারীর ফেসবুক পোস্ট

‘এনসিপিকে সমর্থন করলেই কি মুছে যাবে বিএনপির অতীত?’

‘এনসিপিকে সমর্থন করলেই কি মুছে যাবে বিএনপির অতীত?’
ছবি: সংগৃহীত

বিএনপির দুঃসময়ে যারা দলটির পাশে ছিলেন, মিছিল-মিটিংয়ে অংশ নিয়েছেন এবং রাজনৈতিক চাপের মধ্যেও মাঠে সক্রিয় ছিলেন, পরবর্তী সময়ে তারা ভিন্ন কোনো রাজনৈতিক দলকে সমর্থন করলেই কি তাদের অতীতের রাজনৈতিক পরিচয় ও ভূমিকা মুছে যাবে—এমন প্রশ্ন তুলেছেন মনিরুল ইসলাম তুষার ভুঁইয়াকে ঘিরে আলোচনায় থাকা ব্যক্তিরা।

তাদের দাবি, বর্তমানে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) রাজনীতির প্রতি সমর্থন থাকায় বিএনপির কিছু নতুন কর্মী-সমর্থক তুষার ভুঁইয়াকে ‘আওয়ামী লীগ’ কিংবা ‘ফ্যাসিস্টের দোসর’ হিসেবে পরিচিত করার চেষ্টা করছেন। তবে তার বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অতীত রয়েছে বলে দাবি করা হয়েছে।

বক্তব্যে বলা হয়, বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তুষার ভুঁইয়ার অংশগ্রহণের ছবিও রয়েছে। তার বাবা বাচ্চু ভুঁইয়া মাদারীপুর জেলা বিএনপির উপদেষ্টা ছিলেন বলেও উল্লেখ করা হয়েছে। ফলে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করাকে কেন্দ্র করে কারও অতীত রাজনৈতিক কর্মকাণ্ডকে অস্বীকার করা বা নতুনভাবে উপস্থাপনের সমালোচনা করা হয়েছে।

এ বিষয়ে বলা হয়েছে, রাজনৈতিক মত ও পথ সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। কেউ বর্তমানে কোন রাজনৈতিক দলকে সমর্থন করছেন, শুধু সে পরিচয়ের ভিত্তিতে তার অতীতের রাজনৈতিক ভূমিকা নতুন করে লেখা উচিত নয়।

বক্তব্যে আরও অভিযোগ করা হয়, তুষার ভুঁইয়াকে নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য শুধু দলীয় পর্যায়ের কিছু অ্যাক্টিভিস্টের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। প্রধানমন্ত্রীর একজন সহকারীর পক্ষ থেকেও একই ধরনের তথ্য প্রচার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। পরে ফ্যাক্ট-চেকারদের যাচাইয়ে ওই তথ্যকে মিথ্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে বলেও বক্তব্যে উল্লেখ করা হয়।

রাষ্ট্রের সর্বোচ্চ দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট কোনও ব্যক্তির কাছ থেকে এ ধরনের তথ্য ছড়ানোর অভিযোগকে গুরুতর বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্টদের বক্তব্য, রাজনৈতিক বিরোধ বা মতপার্থক্যের কারণে যাচাই-বাছাই ছাড়া কোনও তথ্য প্রচার হলে তা সাধারণ রাজনৈতিক বক্তব্যের পর্যায়ে থাকে না; বরং এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে।

বক্তব্যে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে দ্বৈত মানদণ্ড নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে, বিএনপির কঠিন সময়ে যারা দলের কর্মসূচিতে ছিলেন, তখন তারা সহযোদ্ধা হিসেবে বিবেচিত হলে পরবর্তী সময়ে অন্য একটি রাজনৈতিক দলের প্রতি সমর্থন জানানোয় তাদের ‘ফ্যাসিস্টের দোসর’ হিসেবে আখ্যায়িত করার যৌক্তিকতা কী—এ প্রশ্নের উত্তর প্রয়োজন।

এদিকে বিএনপির তৃণমূল পর্যায়ের অবহেলিত নেতা ও সাবেক নেতাকর্মীদেরও একটি গাড়ি শোডাউনে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে যেসব নেতা ও প্রার্থী নিজেদের অবহেলিত মনে করছেন এবং যাদের প্রাডো গাড়ি রয়েছে, তাদের কমেন্টের মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।

বক্তব্যে জানানো হয়, সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে প্রাডো গাড়িসহ শোডাউন করার পরিকল্পনা রয়েছে। তুষার ভুঁইয়াকে ঘিরে যে গাড়িকে কেন্দ্র করে গুজব ও অপপ্রচারের অভিযোগ উঠেছে, সে গাড়িটিকেই শোডাউনের সামনে রাখার কথা বলা হয়েছে।

এ ছাড়া বিএনপির সাবেক, নির্যাতিত, কারা নির্যাতিত ও অবহেলিত নেতাকর্মীদের শোডাউনে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। তাদের উদ্দেশে বলা হয়েছে, রাজনৈতিক প্রতিকূলতার কারণে যারা দীর্ঘদিন ধরে মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছেন, তাদের সম্মান ও উপযুক্ত মূল্যায়নের দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনুসারীদের ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, নির্যাতিত ও অবহেলিত সাবেক বিএনপি নেতাকর্মীদের পাশে থাকার পাশাপাশি তাদের রাজনৈতিক মর্যাদা ও মূল্যায়নের জন্য সম্মিলিতভাবে কাজ করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জলবায়ু দুর্যোগ মানেনা সীমান্ত
ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে বার্সার গোলবন্যা
‘ইরানের আত্মসমর্পণ অলীক স্বপ্ন’
ভর্তুকির সার যাচ্ছে মিয়ানমারে, ফিরছে মাদক
আমি এখনও শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
সৌদিতে এক সপ্তাহে গ্রেফতার ১৪ হাজার অভিবাসী
বিরোধীদের ওয়াকআউটের মধ্যেই ৩ বিল পাস
‘এসআরবি’ মোড়কে একই বাহিনী র‍্যাব: টিআইবি
সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
হোটেল সংকটে কোলকাতার রাস্তায় বাংলাদেশি রোগীরা
ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ তীব্র গুঞ্জন
মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জোহেইরির মাথায়
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
কোনও স্বৈরাচার আর এ দেশে ফিরতে পারবে না: নাহিদ ইসলাম