Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৬, ২৮ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে নাসীরুদ্দিন পাটওয়ারী

‘হাসিনা যেখানেই নামবে, সেখানেই ফাঁসি কার্যকর হবে’

‘হাসিনা যেখানেই নামবে, সেখানেই ফাঁসি কার্যকর হবে’
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক হাসিনা দেশে ফিরলে জনতাই তার ফাঁসি কার্যকর করবে। একই সঙ্গে তিনি কিশোরগঞ্জের একটি রাজনৈতিক নেতৃত্ব নিয়েও কড়া সমালোচনা করেন।

সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রেজিস্ট্রি অফিসসংলগ্ন সিএনজি স্ট্যান্ডে ‘বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠন’ শীর্ষক ‘জুলাই জাগরণ’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কিছু মিডিয়া ব্যক্তিত্ব স্বপ্ন দেখেন, ডিসেম্বরে নাকি তাদের আপা আসবেন। আপা কোথায় আসবেন? আপা তো হেলিকপ্টারে করে চলে গেছেন। বাংলাদেশে আর তার আসার কোনও জায়গা নেই। যেখানেই তিনি নামবেন, সেখানেই জনতা তার ফাঁসি কার্যকর করবে।

বক্তব্যের একপর্যায়ে তিনি আরও বলেন, বাংলাদেশের হাজার জায়গায় ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আমরা সবাই গরু পালি, গরুর দড়িগুলোও প্রস্তুত আছে। শেখ হাসিনা যেখানেই নামবেন, সেখানেই সঙ্গে সঙ্গে তার ফাঁসি কার্যকর করা হবে। এক সেকেন্ডও দেরি হবে না।

কিশোরগঞ্জের স্থানীয় রাজনীতি প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, যেখানে আলেমরা থাকেন, সেখানে গজব কম আসে। কিন্তু কিশোরগঞ্জবাসী যখন সব গজব থেকে মুক্ত হয়েছে, তখন ‘ফজু পাগলা’ নামে আরেক গজব তাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। কিশোরগঞ্জের কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও আওয়ামী লীগের লোকজনের মুখপাত্র হিসেবে ফজলুর রহমান কাজ করছেন।

তিনি আরও বলেন, আমরা সরকারকে আহ্বান জানাবো, প্রিয় তারেক রহমান কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করুন। এ শীর্ষ মুজিব সন্ত্রাসী ফজলুর রহমানের কারণে মানুষ অতিষ্ঠ। কিশোরগঞ্জবাসী তাকে প্রত্যাখ্যান করতে চায়। তার পরিবর্তে অন্য কাউকে দায়িত্ব দিন।

অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ: