Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৫, ৩০ আগস্ট ২০২৬

আপডেট: ১২:১৬, ৩০ আগস্ট ২০২৬

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
ফাইল ছবি

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন জামায়াতে ইসলামীর ১১ জন সংসদ সদস্য।

রোববার (৩০ আগষ্ট) সকালে রিটের বিষয়টি নিশ্চিত করেছেন আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এ রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদি করা হয়েছে।

আইনজীবী শিশির মনির জানান, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের নির্দিষ্ট জেলার দায়িত্ব দেয়ার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তার বৈধতা নিয়েই মূলত এ রিট করা হয়েছে।

তিনি বলেন, ২০০১ সালেও মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের একইভাবে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিলো। সে সময় ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। পরবর্তীতে হাইকোর্ট বিভাগ দায়িত্ব বণ্টনসংক্রান্ত ওই সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন।

সে রায়ের বিষয়টি সামনে রেখে বর্তমান সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তও চ্যালেঞ্জ করা হয়েছে বলে জানান রিটকারীদের আইনজীবী।

রিটে আবেদনকারীরা আদালতের কাছে সংশ্লিষ্ট সিদ্ধান্তের বৈধতা পরীক্ষা এবং প্রয়োজনীয় নির্দেশনা চেয়েছেন।

এখন রিটটির ওপর হাইকোর্টের শুনানি ও পরবর্তী আদেশের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার