Sobar Desh | সবার দেশ ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৪, ১৬ অক্টোবর ২০২৬

স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ

স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি ও ধস্তাধস্তিতে জড়ানো সে দুই শিক্ষক সম্পর্কে স্বামী-স্ত্রী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়। একই সঙ্গে দুজনকেই অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতরে চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছিলো। তদন্ত শেষে বুধবার সন্ধ্যায় প্রতিবেদন হাতে পান তিনি। প্রতিবেদন পর্যালোচনার পর বৃহস্পতিবার দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। পাশাপাশি তাদের দুজনকে বদলির সুপারিশ করে অধিদফতরে চিঠি পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত দুই শিক্ষক হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগম। সম্প্রতি বিদ্যালয়ের অফিসকক্ষে তাদের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। পরে জানা যায়, আফজাল হোসেন ও আসমা বেগম সম্পর্কে স্বামী-স্ত্রী। পারিবারিক বিরোধের জেরেই তারা বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারিতে জড়িয়ে পড়েন বলে জানা গেছে।

গত মঙ্গলবার ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেয়া হয়। তদন্তে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের পর প্রতিবেদন জমা দেয়া হয়। এর ভিত্তিতে দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার ১০ থেকে ১২ দিন আগে বিদ্যালয়ের অফিসকক্ষে তাদের মধ্যে মারামারি হয়। ২০০৪ সালে তাদের বিয়ে হয়। তাদের একটি মেয়ে রয়েছে। উচ্চমাধ্যমিক শেষ করে তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।

দীর্ঘ ১৪ বছর ধরে আফজাল হোসেন ও আসমা বেগম আলাদা থাকেন। তাদের মধ্যে পারিবারিক বিরোধ নিয়ে আদালতে মামলাও চলছে। দুজনই ২০১১ সালের দিকে আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন।

পারিবারিক বিরোধের জেরে শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এমন ঘটনার পর তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও বদলির সুপারিশ করা হয়েছে। তবে বদলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও প্রাথমিক শিক্ষা অধিদফতরের অনুমোদনের ওপর নির্ভর করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩