Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৯, ১৩ মার্চ ২০২৬

মির্জা আব্বাসের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মির্জা আব্বাসের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তিনি হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলে মির্জা আব্বাসের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু চিকিৎসকদের কাছ থেকেই তথ্য নেননি, মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন। এ সময় তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সাহস জুগিয়েছেন।

মির্জা আব্বাসের বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানা গেছে।

শায়রুল কবির খান বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন, যাতে দ্রুততম সময়ের মধ্যে সব ধরনের প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মির্জা আব্বাসকে বিদেশে পাঠানো যায়। এতে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করা সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে। সেখানে হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগে তাকে ভর্তি করা হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা দেয়া হবে।

তার শারীরিক জটিলতা নির্ণয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে এবং তাকে বিদেশে নেয়ার সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বর্তমানে এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

এদিকে প্রবীণ এ রাজনীতিকের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী