Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৩, ২৪ এপ্রিল ২০২৬

‘ছাত্রলীগও এভাবে পেটায়নি’—শাহবাগে আহত জুবায়ের

‘ছাত্রলীগও এভাবে পেটায়নি’—শাহবাগে আহত জুবায়ের
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকায় সংঘর্ষ ও হামলার ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের চিকিৎসাধীন অবস্থায় ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেন, ছাত্রলীগও কখনও এভাবে পেটায়নি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে হাসপাতালে তাকে দেখতে গেলে ডাকসুর ভিপি সাদিক কায়েম–এর সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এর আগে সন্ধ্যার পর শাহবাগ থানার সামনে সংঘর্ষের ঘটনায় এ বি জুবায়ের ও ডাকসুর সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়, যদিও এ বিষয়ে অভিযুক্ত পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর আহত জুবায়ের ও মুসাদ্দিককে উদ্ধার করে শাহবাগ থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে নেয়া হয়। এ সময় থানার সামনে ছাত্রদলের নেতাকর্মীসহ বিক্ষুব্ধ একদল লোক অবস্থান নেয়, ফলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে উত্তেজনা চলার পর নিরাপত্তার কারণে তাদের থানার পাশের জামে মসজিদের ফটক দিয়ে বের করে আনা হয়। পরে তাদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল–এ নেয়া হয় চিকিৎসার জন্য।

ঘটনার পর রাজধানীর শাহবাগ এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। পুরো বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল