Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৯, ২৪ এপ্রিল ২০২৬

হামলা ও মবের অভিযোগে উত্তপ্ত শাহবাগ

থানায় ছাত্রদলের মব ফ্যাসিবাদী আচরণ: ফরহাদ

থানায় ছাত্রদলের মব ফ্যাসিবাদী আচরণ: ফরহাদ
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় সংঘটিত সংঘর্ষ ও হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মব সৃষ্টি’ ও হামলার অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।

ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ে মিছিল শেষে বলেন, থানার ভেতরে হামলা চালিয়ে ছাত্রদল ‘ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ’ ঘটিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমর্থন ছাড়া এ ধরনের ঘটনা ঘটতে পারে কি না।

একই বিষয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, থানার ভেতরে হামলা চালিয়ে ইতিহাসের ‘ন্যাক্কারজনক ঘটনা’ ঘটানো হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেশিশক্তির রাজনীতি কোনোভাবেই মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।

এর আগে অভিযোগ ওঠে, শাহবাগ থানায় ডাকসুর দুই নেতা এবি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে থানার ভেতরেই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

ঘটনার সময় ডাকসুর সমাজসেবা সম্পাদক জুবায়ের ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক থানার ভেতরে গেলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। একই ঘটনায় ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান নূর আলভিও আহত হয়েছেন বলে দাবি করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত শাহবাগ থানা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী