Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২, ২১ মে ২০২৬

বিরোধীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি বিএনপি মহাসচিবের

আমরা উড়ে এসে জুড়ে বসিনি: মির্জা ফখরুল

আমরা উড়ে এসে জুড়ে বসিনি: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি কঠোর বার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপিকে কেউ নতুন বা অনভিজ্ঞ দল হিসেবে ভাবলে ভুল হবে, কারণ তারা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাজনৈতিক অবস্থান তৈরি করেছে।

বুধবার (২০ মে) বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটি আয়োজন করা হয় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার পুনর্বাসন, শারীরিকভাবে অক্ষম ও প্রশিক্ষিত নারীদের জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ উপলক্ষে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা তো উড়ে এসে জুড়ে বসিনি। আমাদের ধমক দিয়ে লাভ নেই। ১৭ বছর আন্দোলন করেছি, জেলে গেছি।

তিনি আরও বলেন, বিএনপির নেতৃত্বে তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন এবং দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ও উন্নয়ন ধারা অব্যাহত রাখতে কাজ করছেন।

সম্প্রতি গঠিত নতুন রাজনৈতিক জোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কয়েকটি দল মিলে ১১ দলীয় জোট গঠন করেছে এবং তারা জুলাই সনদের বাস্তবায়ন না হলে অস্থিতিশীল পরিস্থিতির হুঁশিয়ারি দিচ্ছে। এর জবাবে তিনি বলেন, আমরা তো উড়ে এসে জুড়ে বসিনি, আমাদের ধমক দিয়ে লাভ নেই।

এর আগে দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

সেখানে জানানো হয়, আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন বিএনপি মহাসচিব।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা