Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৫, ৩১ জানুয়ারি ২০২৫

ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা

বিএনপি-১২ দলীয় জোটের বৈঠক

বিএনপি-১২ দলীয় জোটের বৈঠক
ছবি: সংগৃহীত

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন শেষে দ্রুত আগামী নির্বাচন আয়োজনে সরকারকে চাপ দিতে পরবর্তী রাজনৈতিক কৌশল ঠিক করতে যুগপৎ আন্দোলনের সঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করছে বিএনপি।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে বৈঠক করে জমিয়তে উলামায়ে ইসলামের একটি প্রতিনিধিদল।

এর আগে, ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন বিএনপির নেতারা।

যোগাযোগ করা হলে ১২ দলীয় জোটের সমন্বয়ক শাহাদাত হোসেন সেলিম বলেন, দ্রুত নির্বাচন আয়োজনে সরকারের ওপর চাপ প্রয়োগ, রমজানে দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বিএনপির লক্ষ্য দেশের অন্যান্য গণতান্ত্রিক, বামপন্থী ও ইসলামী দলগুলোকে সম্পৃক্ত করে জোটের সম্প্রসারণ করা। এ বিষয়টিকে আমরা ইতিবাচকভাবে নিয়েছি এবং এ ব্যাপারে কিছু পরামর্শও দিয়েছি।

এক প্রশ্নের ১২ দলীয় জোটের সমন্বয়ক বলেন, দ্রুত নির্বাচনের জন্য সরকারকে চাপ দিতে রাজপথে নামা হবে কি না, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আমরা ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেছি, তবে অন্য দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি।

তিনি বলেন, বিএনপি এ আন্দোলনে অংশ নেয়া অন্যান্য গণতান্ত্রিক দল এবং জোটে যোগ দিতে ইচ্ছুক দলগুলোর সঙ্গেও বৈঠক করবে। তারা বিএনপির সঙ্গে একযোগে অথবা পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করতে পারে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ