Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৭, ৩০ জুলাই ২০২৬

সারজিস আলমের গাড়ি ভাঙচুর

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে বিএনপির হামলা

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে বিএনপির হামলা
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলা এবং মৌলভীবাজারে পুলিশের বাধার মুখে পড়ার পর পূর্বঘোষিত সফরসূচি অনুযায়ী সিলেটে পৌঁছান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। তবে সিলেটে প্রবেশের পথে গোলাপগঞ্জে তাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির সহযোগী সংগঠন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছে এনসিপি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দলের অভিযোগ, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সিলেট শহরের উদ্দেশ্যে ফেরার সময় তাদের বহরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং সারজিস আলমের ব্যবহৃত গাড়ির কাচ ভেঙে যায়।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম নিজের ফেসবুক পোস্টে অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে। তিনি লিখেছেন, সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।

আরেকটি পোস্টে সারজিস আলম দাবি করেন, হামলাকারীরা চাপাতি, রড ও ইটপাটকেল ব্যবহার করে তার গাড়িতে আঘাত করে। এতে গাড়িটির তিনটি কাচ ভেঙে যায়। হামলার সময় হামলাকারীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগানও দেয় বলে অভিযোগ করেন তিনি।

এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও ভাঙচুর হওয়া একটি গাড়ির ভিডিও প্রকাশ করা হয়েছে। পোস্টে বলা হয়, সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সিলেটে ফেরার পথে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িতে আবারও বর্বরোচিত হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসী বাহিনী।

এর আগে একই দিনে হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করেও উত্তেজনা ও হামলার অভিযোগ ওঠে। পরে মৌলভীবাজারে দলটির নেতাকর্মীরা পুলিশের বাধার মুখে পড়েন। এসব ঘটনার পরও পূর্বনির্ধারিত কর্মসূচি অব্যাহত রেখে সিলেটে যান এনসিপির কেন্দ্রীয় নেতারা।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া স্থানীয় প্রশাসনও ঘটনার বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি।

ঘটনার পর সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এনসিপি।

সবার দেশ/এমকেজে

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

জুলাই আন্দোলনে বিএনপির নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা
বদলায়নি কিছুই, ঘুষখোররা আগের মতোই ঘুষ খাচ্ছে: মির্জা ফখরুল
দাবদাহে জ্বলছে ইউরোপ, ফ্রান্স-স্পেন-গ্রিসে ভয়াবহ দাবানল
কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলা
গভীর রাতে নগরসেবা পরিদর্শনে প্রধানমন্ত্রী
লন্ডনে নাজেহাল আ.লীগ নেতা রেজাউল, পালিয়ে বাঁচেন হাছান মাহমুদ
জিয়াউর রহমানের নামে ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম
প্রতিমন্ত্রীর ভাইরাল ভিডিও বিতর্কে সংবাদমাধ্যম ও অনুসন্ধানী প্রতিবেদনের বৈপরীত্য
ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত
ভ্রমণের জন্য বাংলাদেশ আগের চেয়ে নিরাপদ: যুক্তরাষ্ট্র
গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে বিএনপির হামলা
পটিয়ায় নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগের মুখোশধারীদের মিছিল
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিলো মেয়ে
তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী
মেয়েকে উত্ত্যক্তের অভিযোগে সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত
মার্কিন সেনাদের মোবাইল ভিডিও থেকে হামলার লক্ষ্য ঠিক করছে ইরান