Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৮, ৩ মে ২০২৫

হেফাজতের কঠোর হুঁশিয়ারি

কোরআন-সুন্নাহবিরোধী কমিশন বাতিলে জীবন দিয়ে প্রতিরোধ

কোরআন-সুন্নাহবিরোধী কমিশন বাতিলে জীবন দিয়ে প্রতিরোধ
ছবি: সংগৃহীত

কঠোর ভাষায় অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি উচ্চারণ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এক মহাসমাবেশ থেকে সংগঠনটি জানায়, শেখ হাসিনার মতো ভুল করবেন না। ৯০ শতাংশ মুসলমানের দেশে কোরআন-সুন্নাহবিরোধী কোনো নীতি বাস্তবায়ন চলবে না।

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবি:

মহাসমাবেশে হেফাজতের নেতারা কড়া ভাষায় বলেন, এ কমিশনের সদস্যরা নারী না পুরুষ তা বোঝা যায় না, কিন্তু তাদের সুপারিশ কোরআন-সুন্নাহবিরোধী। সে প্রতিবেদন পাস করা হলে জীবন দিয়ে প্রতিরোধ করা হবে।

মুফতি ফখরুল ইসলাম বলেন, এ প্রতিবেদন ১৮ কোটি মুসলমানের বিরুদ্ধে। অবিলম্বে বাতিল করুন, না হলে মার্চ টু ঢাকা হবে।

শাপলা চত্বরে গণহত্যার তদন্ত দাবি:

বক্তারা প্রশ্ন তোলেন, পিলখানায় কমিশন হয়, ৭১ নিয়ে ট্রাইব্যুনাল হয়, কিন্তু ২০১৩ সালের শাপলা চত্বরের রক্তাক্ত রাতের তদন্ত কেন হয়নি?

হেফাজতের মামলার প্রত্যাহার চায় সংগঠন:

যখন রাজনৈতিক দলের মামলা তুলে নেয়া হয়েছে, তখন হেফাজতের বিরুদ্ধে থাকা মামলা এখনও বহাল—এটা চরম বৈষম্য, উল্লেখ করেন নেতারা।

আন্তর্জাতিক ইস্যুতেও হেফাজতের কড়া বার্তা:

ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ওপর ‘নিপীড়ন ও গণহত্যা’ বন্ধে সরকারকে সক্রিয় হবার আহ্বান জানানো হয় মহাসমাবেশ থেকে।

সমাবেশ থেকে হেফাজতের চার দফা দাবি উথ্থাপন করা হয়:

  • নারী বিষয়ক সংস্কার কমিশন ও প্রতিবেদন বাতিল।
  • সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন।
  • হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরসহ সকল গণহত্যার বিচার।
  • ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধে সরকারকে কার্যকর ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
রোম পুড়লে নিরো হয়ে বাঁশি বাজাবো না: জামায়াত আমির
আবারও হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
জানালার ফাঁক দিয়ে নজর, নিয়োগ পরীক্ষার কেন্দ্র ঘুরলেন শিক্ষামন্ত্রী
দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী