Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৮, ১০ মে ২০২৫

ষড়যন্ত্র-ট্যাগিং দিয়ে আমাদের থামানো যাবে না: হাসনাত

ষড়যন্ত্র-ট্যাগিং দিয়ে আমাদের থামানো যাবে না: হাসনাত
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ষড়যন্ত্র আর ট্যাগিং দিয়ে আমাদের থামানো যাবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে।

শনিবার (১০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত লিখেছেন, আপনি আমাদের যে কোনো বাইনারিতে ফেলে ভাগ করতে পারেন। এসব ভাগ করে, ষড়যন্ত্র করে, ট্যাগিং দিয়ে আমাদের থামাতে পারবেন না।

এর আগে তিনি আহ্বান জানান, ঢাকার শাহবাগ ছাড়া অন্য কোথাও—বিশেষ করে হাইওয়ে বা প্রধান সড়কে ব্লকেড না দিতে। তিনি বলেন, জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত ও সমাবেশ করুন, কিন্তু ব্লকেড খুলে দিন।

উল্লেখ্য, আওয়ামী লীগকে বিচার ও নিষিদ্ধের দাবিতে ৮ মে রাত থেকে এনসিপি নেতাকর্মীরা রাজধানীর গুলশানে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নেন।

পরদিন শুক্রবার সকালে হাসনাত সমাবেশের ঘোষণা দেন, তবে বিকাল সাড়ে ৪টায় তা স্থগিত করে শাহবাগ অবরোধের ডাক দেন। বিকেল ৪টা ৪০ মিনিটে শাহবাগে হাজারো মানুষ মিছিলসহ এসে মূল সড়কে বসে পড়ে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত