Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ১০ মে ২০২৫

আপডেট: ০০:২৩, ১০ মে ২০২৫

সিদ্ধান্ত না এলে ঢাকা মার্চ: নাহিদ

আওয়ামী লীগ নিষিদ্ধে ৪৩ দল একাট্টা

আওয়ামী লীগ নিষিদ্ধে ৪৩ দল একাট্টা
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে ফের উত্তাল রাজপথ। বৃহস্পতিবার রাত থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি শুরু করেছে অন্তত ৪৩টি রাজনৈতিক দল ও সংগঠন। দ্রুত সময়ের মধ্যে সরকার যদি এ বিষয়ে সিদ্ধান্ত না নেয়, তাহলে সারা দেশ থেকে ঢাকামুখী ‘ঢাকা মার্চ’ ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শাহবাগে চলছে অবস্থান, চলছে ব্লকেড

বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ও শুক্রবার (৯ মে) বিকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ইতোমধ্যে ঢাকার বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ব্লকেড কার্যক্রম শুরু হয়েছে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।

৪৩ দল ও সংগঠনের সমন্বিত কর্মসূচি

যেসব দল ও সংগঠন এ কর্মসূচিতে অংশ নিয়েছে, তাদের মধ্যে রয়েছে:

  • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
  • জামায়াতে ইসলামী
  • এবি পার্টি
  • ইসলামী আন্দোলন
  • হেফাজতে ইসলাম
  • গণঅধিকার পরিষদ
  • ইনকিলাব মঞ্চ
  • বিপ্লবী ছাত্র পরিষদ
  • জুলাই ব্রিগেড
  • ছাত্র নাগরিক ঐক্য
  • রেড এলায়েন্স
  • ফ্যাসিস্টবিরোধী আন্দোলন
  • আগামীর বাংলাদেশসহ আরও অনেকে

বিএনপির অবস্থান নিরপেক্ষ

বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে এ আন্দোলনে যোগ দেয়নি। দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কি না, তা নির্বাচন কমিশন বা সরকারের বিষয়। জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

নাহিদের হুঁশিয়ারি : আবারো ঢাকা মার্চ হবে

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নাহিদ ইসলাম বলেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারো ঢাকামুখী হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে এখনই উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বাংলাদেশপন্থী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ এখন একটি মানবতাবিরোধী ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে, যা দেশের জন্য হুমকি।

আন্দোলনকারীদের দাবি স্পষ্ট—আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার আইনি রূপরেখা ও সময়সীমা এখনই ঘোষণা করতে হবে। তা না হলে, রাজপথ আরও উত্তপ্ত হবে, এবং রাজধানী ঢাকায় সারা দেশ থেকে গণজমায়েত ঘটবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান