Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৪৬, ৯ মে ২০২৫

এক কাতারে এনসিপি, আপ বাংলাদেশ, শিবিরসহ আরও অনেকে

আওয়ামী লীগ নিষিদ্ধে বড় হচ্ছে গণজমায়েত

আওয়ামী লীগ নিষিদ্ধে বড় হচ্ছে গণজমায়েত
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে একে একে যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকেই বৃহস্পতিবার রাত ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়।

প্রথমে এনসিপির নেতাকর্মীরা অবস্থানে থাকলেও পরে সেখানে যোগ দেন আপ বাংলাদেশ, ইসলামী ছাত্রশিবির, জুলাই ঐক্য, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইনকিলাব মঞ্চ, কওমী মাদরাসার শিক্ষার্থীরা এবং ছাত্র পক্ষের কর্মীরাও।

আন্দোলন ক্রমেই বড় হচ্ছে। নেতাকর্মীদের হাতে ফেস্টুন-প্ল্যাকার্ড, মুখে ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো’, ‘গণহত্যার বিচার করো’—এমন নানা স্লোগান। একাধিক সংগঠনের নেতারা বলছেন, দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, আপ বাংলাদেশের আলী আহসান জুনায়েদ, রাফে সালমান রিফাত, মোহাম্মদ হিযবুল্লাহ, শিবিরের দফতর সম্পাদক সিবগাতুল্লাহ, ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি প্রমুখ।

শিক্ষার্থীদের অবস্থানের মুখে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়কে কড়া পুলিশি ব্যারিকেড বসানো হয়েছে। পুরো এলাকাজুড়ে মোতায়েন আছে পুলিশ ও র‍্যাব। বন্ধ রাখা হয়েছে যান চলাচল।

কর্মসূচিতে অংশ নেয়া এক ছাত্রনেতা বলেন, এ আন্দোলন শুধু এনসিপির না, পুরো দেশের। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা এ অবস্থান চালিয়ে যাব।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা