Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২১, ৫ মে ২০২৫

আপডেট: ০২:৩৩, ৫ মে ২০২৫

২৪ ঘণ্টার আল্টিমেটাম

হাসনাতের ওপর হামলায় এনসিপির বিক্ষোভ

হাসনাতের ওপর হামলায় এনসিপির বিক্ষোভ
ছবি: সংগৃহীত

গাজীপুরের চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দলটি। এনসিপির দাবি, এ হামলার নেপথ্যে রয়েছে ‘পতিত ফ্যাসিবাদী শক্তির সহযোগীরা।’

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার আগের দিন সোশ্যাল মিডিয়ায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হাসনাতকে প্রকাশ্যে হুমকি দেয়। এনসিপি বলছে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি ছাত্রলীগ নামের ফ্যাসিস্ট ছাত্রসংগঠনের পরিকল্পিত হামলার শিকার হয়েছেন হাসনাত।

দলের দফতর বিভাগের যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, একটি স্বতন্ত্র ফ্যাক্টচেকিং সংস্থা 'বাংলাফ্যাক্ট'-এর তথ্য অনুযায়ী, গত ৯ মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারের ওপর মোট ৩৬টি হামলা হয়েছে। এতে ৮৯ জন আহত এবং ১ জন শহীদ হয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের অধীনে এসব হামলার পরও দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ নিতে দেখা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে দায়িত্বহীনতা ও অপেশাদার আচরণ লক্ষ্য করা যাচ্ছে।

এনসিপি মনে করে, জুলাই গণহত্যায় জড়িতদের বিচার না হওয়ায়ই এ ধরনের হামলার পথ সুগম হয়েছে।

হামলার প্রতিবাদে রোববার রাতেই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে এনসিপির নেতাকর্মীরা। ঢাকার পাশাপাশি গাজীপুর, নারায়ণগঞ্জ, বরিশাল, রাজশাহী, কিশোরগঞ্জ, ফরিদপুর, রংপুরসহ বিভিন্ন জায়গায় একযোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ২৪ ঘণ্টার মধ্যে হামলার পেছনে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় না আনলে আগামী কর্মসূচি আরও কঠোর হবে। একইসঙ্গে তারা জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করারও দাবি জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী