Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৪, ১১ জুন ২০২৫

আপডেট: ০০:৫৫, ১১ জুন ২০২৫

ড. ইউনূস-তারেক বৈঠকে যোগ দিতে লন্ডন যাচ্ছেন আমীর খসরু

ড. ইউনূস-তারেক বৈঠকে যোগ দিতে লন্ডন যাচ্ছেন আমীর খসরু
ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠকে যোগ দিতে লন্ডন যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার লন্ডন সময় সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে লন্ডনের ডরচেস্টার হোটেলে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বিষয়ে মঙ্গলবার চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ জানান, বুধবার সকালে খসরু ভাই লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুষ্ঠেয় বৈঠকে যোগ দেবেন।

এ বিষয়ে জানতে আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম জানিয়েছেন, স্যার বুধবার লন্ডনে যাচ্ছেন।

এর আগে মঙ্গলবার ঢাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ড. ইউনূস ও তারেক রহমানের এ বৈঠক বাংলাদেশের রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট হতে পারে। বিএনপি আশা করছে, এ বৈঠকের মাধ্যমে চলমান রাজনৈতিক সংকটের উত্তরণ ঘটবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ