Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৮, ৮ জুন ২০২৫

ড. ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করতে চান টিউলিপ

ড. ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করতে চান টিউলিপ
ফাইল ছবি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার এবং লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। এ বিষয়ে তিনি ড. ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, টিউলিপ সিদ্দিক ওই চিঠিতে লিখেছেন, বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলাসহ বিভিন্ন অভিযোগ নিয়ে তৈরি ‘ভুল বোঝাবুঝি’ দূর করতে তিনি এ সাক্ষাৎ চান।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে তিনি ও তার মা প্রভাব খাটিয়ে ঢাকার অভিজাত এলাকায় ৭ হাজার ২০০ বর্গফুটের একটি প্লট গ্রহণ করেছেন। যদিও টিউলিপ ও তার আইনজীবীরা অভিযোগগুলো ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করে আসছেন।

চিঠিতে টিউলিপ লিখেছেন, লন্ডনে আপনার সফরকালে যদি সাক্ষাৎ করার সুযোগ পাই, তাহলে আমার খালার (শেখ হাসিনা) সঙ্গে সম্পর্কিত কিছু প্রশ্নের বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি পরিষ্কারভাবে তুলে ধরতে পারবো।

তিনি আরও বলেন, আমি লন্ডনে জন্ম নেয়া একজন ব্রিটিশ নাগরিক। বিগত এক দশক ধরে হ্যাম্পস্টেড ও হাইগেট এলাকা থেকে এমপি হিসেবে দায়িত্ব পালন করছি। বাংলাদেশের প্রতি গভীর আবেগ থাকলেও সেখানে আমার জন্ম হয়নি, আমি সেখানে বাস করি না এবং কোনো ধরনের ব্যবসায়িক স্বার্থও নেই।

টিউলিপ অভিযোগ করেন, তার আইনজীবীরা লন্ডন থেকে দুদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনও সাড়া মেলেনি। বরং ঢাকায় ‘একটি অজানা ঠিকানায়’ নথিপত্র পাঠানো হয়েছে। তিনি বলেন, এ তথাকথিত তদন্তের প্রতিটি ধাপ সংবাদমাধ্যমে ফাঁস করা হচ্ছে, অথচ আমার আইনজীবীদের সঙ্গে কোনও আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি।

তিনি আরও উল্লেখ করেন, আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন, এ ধরনের অভিযোগ কীভাবে আমার একজন ব্রিটিশ সাংসদ হিসেবে দায়িত্ব পালনে এবং দেশের প্রতি আমার অঙ্গীকারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

গত বছর যুক্তরাজ্যের মন্ত্রী পর্যায়ের মানদণ্ডবিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনেস তদন্তের পর বিভিন্ন অভিযোগের  বিতর্কের জেরে টিউলিপের ওপর পার্টি তেকে চাপ তৈরি হলে তিনি নিজে থেকেই পদত্যাগ করেন। তিনি জানিয়েছিলেন, এ বিতর্ক লেবার পার্টি নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর ড. ইউনূস ৯ জুন লন্ডন সফরে যাচ্ছেন। এ সফরে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫ গ্রহণ করবেন। এছাড়া চ্যাথাম হাউজ আয়োজিত এক আলোচনায় অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ