Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৪, ১৮ জুন ২০২৫

ফাঁস হওয়া অডিওতে তুষারের সঙ্গে অন্য নারী দাবি তাসনুভা জাবিনের

‘তুষার ঝড়ে’ বিধ্বস্ত এনসিপি

‘তুষার ঝড়ে’ বিধ্বস্ত এনসিপি
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সদ্য ফাঁস হওয়া একটি অডিও ক্লিপ ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দলীয় নেতৃত্বে থাকা দুই যুগ্ম আহ্বায়কের পাল্টাপাল্টি অবস্থান প্রকাশ্যে চলে আসায় দলটি কার্যত এক ‘তুষারঝড়’-এ বিধ্বস্ত। অডিও ফাঁস, পাল্টা অভিযোগ আর আভ্যন্তরীণ কোন্দলে টালমাটাল জাতীয় নাগরিক পার্টি।

দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ কথোপকথন ছড়িয়ে পড়ার পর দলজুড়ে শুরু হয় চাপা উত্তেজনা। বিষয়টি আরও ঘনীভূত হয় যখন অপর যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন ফেসবুক পোস্টে স্পষ্টভাবে অডিওতে থাকা নারীকণ্ঠ তার নয় বলে দাবি করেন।

তিনি লেখেন, আমার নামে যাকে উপস্থাপন করা হচ্ছে, আমি বা আমরা চাইলে তার নাম প্রকাশ করতে পারি। কিন্তু ইচ্ছাকৃত অপপ্রচারকারীদের মতো আমরা একই নোংরামিতে যেতে চাই না।

তাসনুভা এটিকে একটি পরিকল্পিত সাইবার আক্রমণ হিসেবে আখ্যা দিয়ে বলেন, এটি দ্বিতীয়বারের মতো আমার ওপর সাইবার হামলা। আমি বুঝতে পারি, আমার অবস্থান গুরুত্বপূর্ণ বলেই এত অপচেষ্টা চলছে আমাকে থামিয়ে দেয়ার।

এদিকে সারোয়ার তুষার এখনও এ ইস্যুতে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও, এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে বিভক্তি স্পষ্ট। একাংশ তাসনুভার পাশে দাঁড়াচ্ছে, অন্যাংশ তুষারের প্রতি আনুগত্য প্রকাশ করছে। কেউ কেউ এ সংকটকে কেন্দ্র করে তৃতীয়পক্ষের ষড়যন্ত্র বা দল ভাঙার সম্ভাবনার কথাও বলছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপি সম্প্রতি তরুণদের মধ্যে যেভাবে আগ্রহ তৈরি করছিলো, তা এখন এ স্ক্যান্ডালের ধাক্কায় বড় ধরণের ক্ষতির মুখে। শীর্ষ নেতৃত্বে অবিশ্বাস, ক্যারেক্টার অ্যাসাসিনেশন এবং মিডিয়া যুদ্ধ যে কোনও উদীয়মান রাজনৈতিক প্ল্যাটফর্মের জন্য বড় আঘাত। বিশ্লেষকরা বলছেন, তরুনদের অগ্রযাত্রাকে থামিয়ে দিতেই ম্যাটিকুলাস প্ল্যানেরই অংশ তাদের চরিত্র হননের এ চেষ্টা। 

দলটির কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি সামাল দিতে এখন একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠনের কথাও চিন্তা করা হচ্ছে। তবে তাতে আদৌ পরিস্থিতি কতটা শান্ত হবে, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

আবহাওয়ার ‘তুষারঝড়’ কেবল প্রকৃতিতেই নয়, এনসিপির ভেতরেও এখন সে তুষারের রূপে ধসে পড়ছে আস্থা, ঐক্য এবং নেতৃত্ব।  বিশ্লেষকগণ বলছেন, টালমাটাল এ ঝড়কে অন্যন্ত ঠান্ডা মাথায় ও পরিশিলিত আচরণের মধ্যেই মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা