Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৪, ২৩ মে ২০২৫

বিএনপি সরকার হটিয়ে ক্ষমতায় যেতে চায়: এনসিপির অভিযোগ

বিএনপি সরকার হটিয়ে ক্ষমতায় যেতে চায়: এনসিপির অভিযোগ
ছবি: সংগৃহীত

বিএনপি গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকার হটিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে—এমন অভিযোগ এনেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় এক বিক্ষোভ সমাবেশে এনসিপি নেতারা বলেন, বিএনপির অভ্যন্তরে কোন্দল থাকায় তারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না। তারা দেশে জনদুর্ভোগ সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করছে।

ইসি পুনর্গঠনের দাবি

সমাবেশে দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন বলেন, নির্বাচন কমিশন শুরু থেকেই পক্ষপাতমূলক আচরণ করছে। এ ইসিকে পুনর্গঠন করতে হবে এবং একটি স্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে।

দলের যুগ্ম সদস্যসচিব মো. আলাউদ্দিন বলেন, বিএনপি দেশে আরেকটি ওয়ান-ইলেভেন পরিস্থিতি তৈরি করতে চায়। তিনি বলেন, নির্বাচন কমিশন ও বিচার বিভাগ পুনর্গঠন করা জরুরি।

বিএনপির ক্ষমতা দখলের পাঁয়তারা

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান বলেন, বিএনপি বরাবরই আওয়ামী লীগের পুনর্বাসনে ব্যস্ত থেকেছে। এখন তারা গণ-অভ্যুত্থানের সরকারকে সরিয়ে ক্ষমতায় যেতে চায়। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি আগে থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজেদের লোক বসিয়েছে।

ইসি নিয়ে ক্ষোভ

দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক এস এম শাহরিয়ার বলেন, ২০২২ সালের বিতর্কিত আইনে গঠিত নির্বাচন কমিশন সব ধরনের সংস্কার প্রস্তাব বাতিল করেছে। একই বক্তব্য দেন খান মুহাম্মদ মুরসালিন, যিনি বলেন, ইসি এখন বিএনপির পার্টি অফিসে পরিণত হয়েছে। সরকার ঘোষিত ৩০ কার্যদিবসের মধ্যে এখনও ২১ দিন বাকি আছে, এর মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ না হলে আন্দোলন হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা, যাত্রাবাড়ী, কদমতলী ও ওয়ারী থানার প্রতিনিধিরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮