Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৪, ২ জুন ২০২৫

জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ চায় না এনসিপি

জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ চায় না এনসিপি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই মাসে ঘোষণার কথা থাকা জাতীয় সংস্কার সনদ প্রকাশের আগেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা না করার আহ্বান জানিয়েছে।

সোমবার (২ জুন) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, আমরা তিনটি বিষয় উত্থাপন করেছি। প্রথমত, সরকার প্রতিশ্রুতি দিয়েছিলো জুলাই মাসে একটি ঘোষণাপত্র দেবে। আমরা জানতে চেয়েছি তার অগ্রগতি কী। ৩০ কার্যদিবসের মধ্যে এ ঘোষণাপত্র জারি করার বিষয়ে জোর দিয়েছি।

দ্বিতীয়ত, নাহিদ ইসলাম জানান, জুলাই মাস আমাদের গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি। তাই আমরা বলেছি, ৫ আগস্টের আগেই, এ জুলাইয়ের মধ্যেই সব দলের স্বাক্ষরসহ সে সনদ কার্যকর করা হোক। এর আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। আমরা মনে করি, এ মুহূর্তে নির্বাচন নয়, বরং ঐকমত্যভিত্তিক সংস্কারই অগ্রাধিকার পাওয়া উচিত।

তিনি বলেন, ১৬ বছর ধরে আমরা অপেক্ষা করছি। এখন আরও দুই মাস অপেক্ষা করতে পারি। সরকারকে আমরা সময় দিতে চাই, যেনো তারা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সামনে এগোতে পারে।

নাহিদ ইসলাম জানান, জুলাই সনদ চূড়ান্ত হওয়ার পরই নির্বাচন নিয়ে আমাদের অবস্থান জানাবো। তখনই আমরা বলবো, কখন নির্বাচন হওয়া উচিত।

বৈঠকে নির্বাচন কমিশন প্রসঙ্গেও কথা বলেন এনসিপি নেতারা।

নাহিদ বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার সংস্কার সবচেয়ে জরুরি। নির্বাচন ও নির্বাচন কমিশন সংক্রান্ত যেসব আইন রয়েছে, তা সংস্কার করতে হবে। বর্তমান নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা নেই, নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। এ বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।

এদিনের বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা