Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৫, ১১ জুন ২০২৫

‘বড় মাফিয়া’ পরিচয় দেয়া এনসিপি নেতাকে শোকজ

‘বড় মাফিয়া’ পরিচয় দেয়া এনসিপি নেতাকে শোকজ
ছবি: সংগৃহীত

নিজেদের 'বড় মাফিয়া' বলে পরিচয় দেয়া বক্তব্যের জেরে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম মানিক।

মঙ্গলবার রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত শোকজ নোটিশটি দলটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

নোটিশে বলা হয়েছে, আপনার একটি আপত্তিকর ও অসাংগঠনিক বক্তব্য কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নজরে এসেছে। এ বক্তব্য এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং পার্টিকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে।

এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল-আমিনের কাছে আগামী তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না।

জানা গেছে, সোমবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিতর্কিত বক্তব্য দেন জোবাইরুল আলম মানিক।

সভায় তিনি বলেন, আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি। বিগত ১৬-১৭ বছর কেউ এ নেতৃত্ব দিতে পারেনি। এটি একটি রাজনৈতিক বিপ্লব। কেউ যদি বলে শিক্ষার্থীরা তাদের কাজ শেষ করেছে, তারা ক্যাম্পাসে ফিরে যাক— আমরা বলবো, ১৬ বছরের একজন মাফিয়াকে হটাতে পেরেছি। এখন যদি বাংলাদেশে বড় মাফিয়া থাকে, আমরাই বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া আর কেউ নেই।

এ বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং সমালোচনার জন্ম দেয়। এনসিপি নেতৃত্ব এটিকে 'আপত্তিকর ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী' আখ্যা দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শোকজের জবাব পাওয়ার পর প্রয়োজনে মানিকের বিরুদ্ধে আরও কড়া সাংগঠনিক পদক্ষেপ নেয়া হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা