Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৩, ২৮ জুন ২০২৫

ইসলামী আন্দোলনের মহাসমাবেশের প্রথম অধিবেশন আজ

ইসলামী আন্দোলনের মহাসমাবেশের প্রথম অধিবেশন আজ
ছবি: সংগৃহীত

সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ তিন দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার সকাল ১০টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু হয়।

দুপুর ২টায় মূল অধিবেশন শুরুর কথা থাকলেও সকাল থেকেই দেশজুড়ে থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রথম অধিবেশনে সারাদেশের জেলা ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন।

মাঠে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আজকের এ মহাসমাবেশে সংখ্যানুপাতিক পদ্ধতির দাবির প্রতি একাত্মতা প্রকাশ করতে সমমতের সব রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

মূলত, নির্বাচন ব্যবস্থা সংস্কার, নিরপেক্ষ বিচার এবং প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এ মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য