Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৮, ১১ জুলাই ২০২৫

খুলনার ৬টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা এনসিপির

খুলনার ৬টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা এনসিপির
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনার ছয়টি সংসদীয় আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ ঘোষণা দিয়েছে দলটি।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে এক পথসভায় এ ঘোষণা দেন এনসিপি নেতারা। দেশব্যাপী চলমান পদযাত্রার অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

পথসভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, নাসির পাটোয়ারী, তাসনিম জারা, সারজিস আলম, নুসরাত তাবাসসুমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, খুলনার জনগণ অতীতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলো, এখনও আছে এবং আগামীতেও থাকবে। তারা জানান, খুলনার প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চায় এনসিপি।

নেতারা আরও বলেন, মুজিববাদী সংবিধান ‘রাতের ভোট’ ও ‘বাকশাল’ ঠেকাতে ব্যর্থ। তাই তা বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান তারা। বক্তারা বলেন, ৫ আগস্টের আগেই ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়ন করতে হবে।

পদযাত্রার অংশ হিসেবে বিকেল সাড়ে ছয়টায় এনসিপির কেন্দ্রীয় নেতারা হোটেল টাইগার গার্ডেনে পৌঁছান এবং পরে সেখান থেকে শিববাড়ী মোড়ে পথসভামঞ্চে যান। পথসভাটি এক পর্যায়ে বড় সমাবেশে রূপ নেয়।

পথসভা শেষে তারা খালিশপুর শিল্পাঞ্চলের পিপলস্ গোল চত্বরে আরেকটি সমাবেশে অংশ নেন। রাতে জুলাই শহীদ সাকিব রায়হানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে এনসিপি নেতাদের।

নেতারা বলেন, খুলনাকে দুর্নীতিবাজ ও চাঁদাবাজমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার লড়াইয়ে এনসিপি জনগণের পাশে থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা