Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৮, ২০ জুন ২০২৫

নিবন্ধনের পথে এনসিপি, গঠনতন্ত্র অনুমোদন

নিবন্ধনের পথে এনসিপি, গঠনতন্ত্র অনুমোদন
ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের খসড়া গঠনতন্ত্র অনুমোদন করেছে। শুক্রবার (২০ জুন) বিকেলে দলের সাধারণ সভায় কেন্দ্রীয় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ গঠনতন্ত্র গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

তিনি জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমা অনুযায়ী আগামী ২২ জুন (রোববার) দলটি নিবন্ধনের জন্য আবেদন জমা দেবে।

গঠনতন্ত্র অনুযায়ী, এনসিপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন কাউন্সিলের মাধ্যমে। একজন ব্যক্তি এ দুটি পদে সর্বোচ্চ দুইবার দায়িত্ব পালন করতে পারবেন।

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে থাকবে ১৫ সদস্যবিশিষ্ট পলিটিক্যাল কাউন্সিল। সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে এ কাউন্সিলের সদস্য হবেন। তাদের সঙ্গে আরও দুজন মনোনীত সদস্য থাকবেন। বাকি ১১ জন সদস্য নির্বাচনের মাধ্যমে আসবেন, যাদের মধ্যে অন্তত তিনজন নারী থাকবেন।

দলীয় সূত্রে জানানো হয়, দ্রুত সময়ের মধ্যে সাংগঠনিক কাজ সম্পন্ন করে মাঠে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা