Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:০০, ২৬ জুন ২০২৫

সাংবিধানিক কাউন্সিল গঠনে বিএনপি একমত হবে, আশা এনসিপি’র

সাংবিধানিক কাউন্সিল গঠনে বিএনপি একমত হবে, আশা এনসিপি’র
ছবি: সংগৃহীত

জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের প্রশ্নে বিএনপি আপাতত ভিন্নমত দিলেও শেষ পর্যন্ত তারা একমত হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আক্তার হোসেন।

বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

আক্তার হোসেন বলেন, বিএনপি এখন এনসিসি নিয়ে ভিন্ন মত দিলেও আমরা মনে করি, শেষ পর্যন্ত গণতন্ত্র, জবাবদিহি ও ভারসাম্যের স্বার্থে তারা আমাদের সঙ্গে একমত হবেন। কারণ এ কাঠামো ছাড়া দেশে সুস্থ রাজনৈতিক পরিবেশ ও সাংবিধানিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ১৯৭২ সালের সংবিধান এবং পঞ্চম সংশোধনী মূলত দলীয় স্বার্থে করা হয়েছিলো। এনসিপি এ দুই কাঠামোর বাতিল চায়। আমরা বিশ্বাস করি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন হলেই দেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে।

এনসিপি নেতার মতে, প্রধানমন্ত্রী ও নির্বাহী বিভাগের অতিরিক্ত ক্ষমতা কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ার জন্য এনসিসি অপরিহার্য।

সবার দেশ/এফএস

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ