Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৪, ১৯ জুন ২০২৫

আপডেট: ১১:২৫, ১৯ জুন ২০২৫

আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

নারী নেত্রীদের নিয়ে অপপ্রচারে এনসিপির তীব্র নিন্দা

নারী নেত্রীদের নিয়ে অপপ্রচারে এনসিপির তীব্র নিন্দা
ফাইল ছবি

নারী নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৯ জুন) এক বিবৃতিতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অডিওকল ফাঁসের ঘটনায় এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীনকে জড়িয়ে একটি গোষ্ঠী এবং কিছু অনলাইন প্ল্যাটফর্ম থেকে চরম কুরুচিপূর্ণ, যৌন হয়রানিমূলক ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে। এসব অপপ্রচারকে দলটি ‘নারী বিদ্বেষী’ ও ‘রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ’ বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। অতীতেও এনসিপির নারী নেত্রীদের লক্ষ্য করে ধারাবাহিকভাবে অবমাননাকর প্রচারণা চালানো হয়েছে। এ ধরনের হামলা কেবল নারীর মর্যাদাকে অপমান করে না; বরং তাদের রাজনৈতিক সক্ষমতাকে অস্বীকার করার একটি পরিকল্পিত প্রচেষ্টা।

এনসিপি বলছে, দীর্ঘ দেড় দশকের গুম-খুন ও ফ্যাসিবাদী দুঃশাসনের পর ‘জুলাই অভ্যুত্থান’-এর মাধ্যমে নারীরা তাদের রাজনৈতিক কর্তাসত্তা পুনরুদ্ধার করেছেন। ফলে এ ধরনের অপপ্রচার অভ্যুত্থানের মৌলিক আদর্শের বিরোধিতা করে। দুঃখজনকভাবে, এমনকি কিছু তথাকথিত ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির সদস্যরাও এ অপপ্রচারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নিচ্ছেন।

এনসিপি দাবি করেছে, গণঅভ্যুত্থানের পর নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলটি অগ্রণী ভূমিকা পালন করেছে। ফলে নারীদের রাজনৈতিকভাবে অগ্রসর হওয়ার এ ধারা বাধাগ্রস্ত করতেই এ ধরনের অপপ্রচারে মদদ দিচ্ছে পুরনো রাজনৈতিক স্বার্থবাদী মহল।

বিবৃতির শেষাংশে বলা হয়, এনসিপি নারীদের বিরুদ্ধে চলমান নিপীড়ন ও যৌন হয়রানিমূলক প্রচারণার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একইসঙ্গে দলটি হুঁশিয়ার করে দিয়েছে—যদি এ ধরনের অপপ্রচার বন্ধ না হয়, তবে এনসিপি অনলাইন-অফলাইন সব মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে এবং দলীয়ভাবে সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা