Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ২০ জুলাই ২০২৫

আপডেট: ০০:৪২, ২০ জুলাই ২০২৫

তারেক রহমানের প্রশ্ন: নির্বাচন আয়োজনে সক্ষম কি অন্তর্বর্তী সরকার

তারেক রহমানের প্রশ্ন: নির্বাচন আয়োজনে সক্ষম কি অন্তর্বর্তী সরকার
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৯ জুলাই) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এক স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশের সাম্প্রতিক কিছু ঘটনা জনমনে প্রশ্ন তুলেছে—এ অন্তর্বর্তী সরকারের পক্ষে আদৌ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব কি না।

তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু অংশের সহায়তায় পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরি করা হচ্ছে কি না, তা নিয়েও জনমনে সন্দেহ রয়েছে। এসব প্রশ্ন এখন আর বিচ্ছিন্ন বক্তব্য নয়, বরং গণমানুষের স্বার্থসংশ্লিষ্ট উদ্বেগ।

তিনি আরও বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য এমন একটি ব্যবস্থার প্রয়োজন, যেখানে প্রতিটি ভোটার নিশ্চিন্তে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। জনগণের ক্ষমতায়ণ নিশ্চিত না হলে কোনও রাজনৈতিক আয়োজনই টেকসই হবে না, মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তার আহ্বান, গণতন্ত্রে বিশ্বাসী দল ও জনগণ আপনাদের পাশে থাকবে, যদি আপনাদের ভূমিকায় স্বচ্ছতা ও সাহসের ছাপ স্পষ্ট থাকে।

জাতীয় নির্বাচন ঘিরে জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের কোনও আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্ত যেন ভবিষ্যতে আবারও চরমপন্থা ও ফ্যাসিবাদকে সুযোগ করে না দেয়, সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত এ স্মরণসভায় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ। তারা সবাই জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত