Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৯, ২৪ জুলাই ২০২৫

ফ্যাসিবাদবিরোধী আরও শক্তিশালী হচ্ছে: মির্জা ফখরুল

ফ্যাসিবাদবিরোধী আরও শক্তিশালী হচ্ছে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্যের কোনো ঘাটতি নেই, বরং সেটি আগের চেয়েও দৃঢ় হচ্ছে।

বুধবার (২৩ জুলাই) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, রাজনীতিতে কথার লড়াই থাকবেই। কখনও একে অপরের বিপক্ষে কথা হবে, আবার কখনও একমতও হওয়া যাবে। এটিই রাজনীতির সৌন্দর্য। বিভিন্ন মতের মধ্যে দিয়েই গণতন্ত্র শাণিত হয়।

মির্জা ফখরুল বলেন, আমরা শতফুল ফুটাতে চাই। গণতন্ত্র মানে সবার কথা বলার অধিকার নিশ্চিত করা। সে পরিবেশ তৈরি করলেই সবচেয়ে সুন্দর চিন্তা সমাজে প্রতিষ্ঠিত হবে।

তিনি জানান, বিএনপির নেতৃত্বাধীন ৩১ দফার আলোকে একটি ‘রেইনবো স্টেট’ নির্মাণের প্রতিশ্রুতি অনুযায়ী সকল ধর্ম-বর্ণ ও জাতিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় বিএনপি।

গতকাল রাতে রাষ্ট্রের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, যখনই সংকট তৈরি হয়, তখন আমাদের ডাকা হয়। আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে যাই এবং মতবিনিময় করি। তবে আমাদের মত, এ ধরনের সংলাপ আরও ঘন ঘন হলে অনেক সমস্যাই প্রতিরোধ করা যেতো।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছিলো, তা ছিল ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে জনগণের বিজয়। কিন্তু আবারও সে শক্তির মাথাচাড়া দিয়ে ওঠার ইঙ্গিত দেখা যাচ্ছে। তাই আমরা সরকারকে নির্বাচন প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছি।

মির্জা ফখরুল জানান, সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার মনোভাব থেকেই তারা সংলাপে অংশ নিচ্ছেন। নির্বাচন যাতে প্রতিশ্রুত সময় অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয়, সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদ ও ২০ সদস্যের প্রতিনিধি দল। এছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকারও উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী
ইরানে হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
স্তন ক্যান্সারের লাখো রোগীর কেমোথেরাপি এড়ানোর পথ খুলছে
পিএসজির জয়ে উৎসবের নগরী প্যারিস
হরমুজে কঠোর নিয়ন্ত্রণে ইরান, নিয়ম ভাঙলে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি
পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না উত্তর কোরিয়া
আর্সেনালকে হারিয়ে টানা ইউরোপসেরা পিএসজি
‘ককরোচ জনতা পার্টি’র ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন প্রতিষ্ঠাতা
ডেমরায় হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টা, ওয়ার্ডবয় গ্রেফতার
শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী
আ.লীগ-বিএনপির এমপিরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলো: কর্নেল অলি
খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে তেহরানে ব্যাপক প্রস্তুতি
বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু
সমাজে একজন জিয়া গড়ে উঠলেই যথেষ্ট: ডেপুটি স্পিকার
১০ কোটি টাকা আমাকে দেয়া হয়নি, বরাদ্দ গেছে উপজেলায়: হাসনাত
বিশ্ব তামাকমুক্ত দিবস আজ