Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৪, ২৩ জুলাই ২০২৫

আপডেট: ১৪:৫৬, ২৩ জুলাই ২০২৫

ফ্যাসিস্ট উত্থানের শঙ্কায় প্রধান উপদেষ্টা: মির্জা ফখরুল

ফ্যাসিস্ট উত্থানের  শঙ্কায়  প্রধান উপদেষ্টা: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

আসন্ন জুলাই-আগস্টে ‘ফ্যাসিস্ট শক্তি’ ফের সক্রিয় হওয়ার শঙ্কায় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ প্রেক্ষাপটে বিএনপিসহ চারটি রাজনৈতিক দলের সঙ্গে মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠক করেন তিনি।

বুধবার (২৩ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বলেন, দেশে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটতে পারে—এমন শঙ্কা থেকেই প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই এবং নির্বাচনী প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানাই।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার আহ্বানে বিএনপি ইতিবাচকভাবে সাড়া দিয়েছে এবং দেশের স্বার্থে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, তাদের বড় সমস্যা হলো অভিজ্ঞতার অভাব এবং অহংকার। তবুও সরকারের দুর্বলতা নয়, সদিচ্ছা বড় করে দেখা উচিত। দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠিত হলে অনেক সমস্যারই সমাধান হবে।

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কর্মসূচিতে হামলা এবং সচিবালয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনা উদ্দেশ্যমূলক এবং নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অংশ হতে পারে।

বিএনপি মহাসচিবের মতে, রাজনৈতিক সংলাপ ও নির্বাচনমুখী পরিবেশ সৃষ্টি এখন সময়ের দাবি। প্রধান উপদেষ্টার চলমান রাজনৈতিক সংলাপ সে পথেই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।


সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের