Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৭, ১৩ জুন ২০২৫

আপডেট: ১৬:২৯, ১৩ জুন ২০২৫

ইউনূস-তারেকের মধ্যে হয় একান্ত আলোচনা, রাজনৈতিক অঙ্গনে আলোড়ন

‘লন্ডন বৈঠক’ নিয়ে বিএনপি সন্তুষ্ট: আমীর খসরু

‘লন্ডন বৈঠক’ নিয়ে বিএনপি সন্তুষ্ট: আমীর খসরু
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টায় লন্ডনের ডোরচেস্টার হোটেলে শুরু হয়ে দেড় ঘণ্টা স্থায়ী হয় এ গোপনীয় বৈঠক।

বৈঠক শেষে যৌথভাবে সংবাদ সম্মেলনে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আমীর খসরু সাংবাদিকদের জানান, বৈঠক নিয়ে আমরা সন্তুষ্ট। আমরা আশা করছি, এ আলোচনার ধারাবাহিকতা ভবিষ্যৎ রাজনৈতিক সমাধানের পথ সুগম করবে।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

হোটেল ডোরচেস্টারে ঢোকার সময় তারেক রহমানকে স্বাগত জানান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বৈঠক শেষে হাস্যোজ্জ্বল মুখে হোটেল থেকে বেরিয়ে যান তারেক রহমান। তখন হোটেলের বাইরে অপেক্ষমাণ বিএনপি নেতাকর্মীরা স্লোগানে তাকে অভ্যর্থনা জানান।

রাজনৈতিক অঙ্গনে আলোচিত এ বৈঠকের গুরুত্ব নিয়ে ব্যাপক জল্পনা চললেও আলোচনা কিসে ঘিরে হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, বৈঠকে জাতীয় নির্বাচনের সময়সূচি, সাংবিধানিক সংস্কার এবং রাজনৈতিক সহিংসতা—বিশেষ করে ‘জুলাই হত্যাকাণ্ড’ ও ‘জুলাই ঘোষণাপত্র’-কে ঘিরে বিচার প্রক্রিয়া—এ তিনটি বিষয়ই প্রাধান্য পেয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার, তবে বিএনপি ডিসেম্বর কিংবা ২০২৬ সালের জানুয়ারির মধ্যেই ভোট অনুষ্ঠানের পক্ষে।

বিশ্লেষকদের মতে, এ বৈঠক বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সূচনা হতে পারে। তবে ফলাফলের জন্য এখন সবার নজর থাকছে পরবর্তী সরকারি বিবৃতি ও বিএনপির আনুষ্ঠানিক অবস্থানের দিকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত