Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৩, ৩১ জুলাই ২০২৫

এনজিওগ্রামের রিপোর্টে হার্টে তিন ব্লক

জামায়াত আমীরের বাইপাস সার্জারির প্রস্তুতি

জামায়াত আমীরের বাইপাস সার্জারির প্রস্তুতি
ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হার্টে গুরুতর তিনটি ব্লক ধরা পড়েছে। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, তার জরুরি ভিত্তিতে বাইপাস সার্জারি করা হবে। বুধবার (৩০ জুলাই) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রামে এ ব্লক শনাক্ত হয়।

জামায়াত আমীরের ব্যক্তিগত সহকারী (পিএস) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে আকস্মিকভাবে মঞ্চে পড়ে যাওয়ার পর থেকে ধারাবাহিকভাবে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছিলো। সর্বশেষ এনজিওগ্রামের রিপোর্টে ৩টি মেজর ব্লক ধরা পড়ে।

কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে সম্পন্ন হওয়া পরীক্ষার পর চিকিৎসকরা এনজিওপ্লাস্টির পরিবর্তে বাইপাস সার্জারির পরামর্শ দেন। নজরুল ইসলাম জানান, 

দলীয়ভাবে তাকে বিদেশে পাঠানোর চিন্তাভাবনা চলছে, তবে আমীর এখনও দেশের বাইরে যেতে রাজি নন। তিনি দেশের চিকিৎসার প্রতি আস্থা রেখেছেন। তাই আপাতত রাজধানীতেই বাইপাস করার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (৩ আগস্ট) সম্ভাব্য এই সার্জারি হওয়ার কথা। বিষয়টি নিয়ে দলীয়ভাবে বিস্তৃত আলাপ-আলোচনা চলছে। ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য দল ও পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে আবার বক্তব্য চালিয়ে গেলেও দ্বিতীয়বার পড়ে যাওয়ায় বসেই বক্তব্য শেষ করতে হয় তাকে। পরে ধানমণ্ডির একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরলেও, স্বাস্থ্যঝুঁকি থেকে মুক্ত ছিলেন না তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত