Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩৩, ৩০ জুলাই ২০২৫

বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে চালাতে হবে: জামায়াত আমির

বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে চালাতে হবে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিচার, সংস্কার এবং নির্বাচন—এ তিনটি প্রক্রিয়া একসঙ্গে ও সমান্তরালভাবে এগিয়ে নিতে হবে। তিনি সতর্ক করে বলেন, এ প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটলে দেশে আবারও জাতীয় বিপর্যয় নেমে আসতে পারে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীতে জাতিসংঘের মানবাধিকার সংস্থার আয়োজিত ‘জুলাই স্মরণ সভায়’ দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ পরিবারের উদ্বেগ উল্লেখ করে জামায়াত আমির বলেন, 

তারা নির্বাচনের চেয়ে আগে হত্যাকাণ্ডের ন্যায়বিচার দেখতে চান। অন্তত কয়েকজনের বিচার চোখে দেখা না গেলে মানুষের আস্থা ফিরে আসবে না।

তিনি জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনের অপূর্ণতার কথাও উল্লেখ করে বলেন, এ অপূর্ণতা পূরণ করে সঠিক বিচার নিশ্চিত করতে হবে। অতীতে আমাদের ওপর অবিচার হয়েছে, নেতাদের বিচারিক হত্যা করা হয়েছে। এমন অন্যায় আর দেখতে চাই না।

শফিকুর রহমানের মতে, বিচার শতভাগ স্বচ্ছ ও ন্যায়ের ভিত্তিতে হতে হবে। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা পেলে খুনিরা তাদের শাস্তি পাবে এবং বিচারহীনতার সংস্কৃতি দূর হবে। এ প্রক্রিয়ায় জামায়াত পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে।

সরকার গঠন প্রসঙ্গে তিনি বলেন, কে সরকার গঠন করবে, সেটি মূল প্রশ্ন নয়। যেই আসুক, তারা যেন জাতির এ আমানত রক্ষা করে। আমাদের যেন কেউ বিশ্বাসঘাতক বলতে না পারে। সরকার ও বিচার বিভাগকে আপসহীন থাকতে হবে।

তিনি আরও যোগ করেন, জামায়াত সরকারে থাকুক বা বিরোধী দলে, ভূমিকা হবে ন্যায়নিষ্ঠ ও সাহসী। আমরা কাউকে ভয় করবো না, দায়বদ্ধ থাকবো আল্লাহ ও দেশবাসীর কাছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত