Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৭, ১৯ জুলাই ২০২৫

প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান: নেতৃত্বে জামায়াতের শীর্ষ নেতারা

প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান: নেতৃত্বে জামায়াতের শীর্ষ নেতারা
ছবি: সংগৃহীত

আজ শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উদ্যান পরিদর্শন শেষে জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ, জাতীয় সমাবেশের আয়োজন সম্পূর্ণ প্রস্তুত। আমরা দেশবাসী ও আপনাদের সকলের দোয়া কামনা করি—আল্লাহ যেন এ সমাবেশ সফল করেন।

পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মোয়ায্জম হোসাইন হেলাল, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল ও উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন।

এছাড়াও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিরাও উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের উদ্দেশে অধ্যাপক মুজিব বলেন, আপনাদের মাধ্যমেই এ সমাবেশের বার্তা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও পৌঁছে যাবে। আপনারা অতীতেও আমাদের সহযোগিতা করেছেন, এবারও করবেন বলে আমরা আশাবাদী।

জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার জানান, জাতীয় সমাবেশে সভাপতিত্ব করবেন দলীয় আমীর ডা. শফিকুর রহমান। তিনি জাতিকে ঐক্যের আহ্বান জানাবেন এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার ডাক দেবেন।

পরওয়ার আরও বলেন, ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন এলাকা থেকে লাখো মানুষের অংশগ্রহণে রাজধানীতে স্বাভাবিক যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। এ জন্য আমরা আগেই সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করেছি, আজও ঢাকাবাসী ও দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি।

জামায়াতের দীর্ঘ রাজনৈতিক কর্মসূচির ধারাবাহিকতায় এ সমাবেশকে কেন্দ্র করে দলটি রাজধানীতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জাতীয় ঐক্য, কল্যাণরাষ্ট্র ও রাজনৈতিক পুনর্গঠনের বার্তা নিয়েই মাঠে নামছে তারা—এমনটাই বলছেন নেতারা।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!