Sobar Desh | সবার দেশ রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৪, ২১ আগস্ট ২০২৫

এনসিপি নেতা আখতার হোসেনের প্রস্তাব

গণপরিষদ নির্বাচন দিয়ে সংবিধান সংশোধন, তারপর নির্বাচন

গণপরিষদ নির্বাচন দিয়ে সংবিধান সংশোধন, তারপর নির্বাচন
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সংবিধান সংশোধনের জন্য আগে গণপরিষদ নির্বাচন হওয়া উচিত, তারপর জাতীয় সংসদ নির্বাচন। তবে অনেকে শুধু জাতীয় নির্বাচন চাচ্ছে। এসব বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, যাতে গণপরিষদ নির্বাচনের আয়োজন সঠিক সময়ে সম্ভব হয়।

বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকেলে রংপুরের কাউনিয়ার হারাগাছের আমবাড়িতে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, এ দাবির পক্ষে জনমত গড়ে তুলতেই এনসিপি মাঠে কাজ করছে। খুব অল্প সময়ে আমরা সারাদেশে বিস্তৃতি লাভ করেছি। গণপরিষদ নির্বাচন, সংস্কার এবং বিচারের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে কাজ করছি।

তিনি আরও বলেন, সরকার যে সংস্কার কার্যক্রম আলোচনায় এনেছে, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমরা জনমত গঠনের মাধ্যমে তা নিশ্চিত করার চেষ্টা করছি। সারাদেশে যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে জনগণকে সঙ্গে নিয়েই সামনে এগোব।

সরকারের ঘোষিত নির্বাচন সময়সূচি প্রসঙ্গে আখতার বলেন, সরকার চাইলে নির্ধারিত সময়ে নির্বাচন করতে পারে। তবে তার আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, বিচারের দৃশ্যমান অগ্রগতি এবং মাঠ পর্যায়ের নিরপেক্ষতা নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড গড়ে তুলতে হবে। এসব না হলে নির্বাচন সম্ভব নয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত