Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৪, ৫ আগস্ট ২০২৫

নির্বাচন নিয়ে দোদুল্যমানতা শেষ: সালাহউদ্দিন 

নির্বাচন নিয়ে দোদুল্যমানতা শেষ: সালাহউদ্দিন 
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জুলাই ঘোষণাপত্র পাঠ ও জাতির উদ্দেশে দেয়া ভাষণের পর জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো দোদুল্যমানতা রইল না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টার নির্বাচনের সময়সূচি ঘোষণার মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার প্রয়োগে যে অনিশ্চয়তা ছিল, তা কেটে গেছে। তিনি বলেন, এ ঘোষণার ফলে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রেও কোনো অনিশ্চয়তা থাকবে না।

তিনি আরও উল্লেখ করেন, 

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, তার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। সারা জাতি এই ঘোষণার প্রতীক্ষায় ছিল।

বিএনপির এ নেতা আশা প্রকাশ করেন, আগামী জাতীয় নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, এ নির্বাচন বিশ্বের মধ্যে অন্যতম একটি প্রশংসিত নির্বাচন হিসেবে ইতিহাসে স্থান পাবে। এ লক্ষ্যে জনগণকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানাচ্ছি।

প্রধান উপদেষ্টার ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আবহ জোরদার হয়েছে এবং দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত