Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৮, ৬ আগস্ট ২০২৫

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া
ফাইল ছবি

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ঘোষণায় স্পষ্ট হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা জানান। একই দিন বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে তিনি পাঠ করেন ‘জুলাই ঘোষণাপত্র’।

প্রধান উপদেষ্টা বলেন, 

আজ থেকে আমরা আমাদের সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করবো। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে এখন থেকেই।

বিএনপি ও অন্যান্য দলের ইতিবাচক প্রতিক্রিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, 

প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন— একটি জুলাই ঘোষণাপত্র, অন্যটি নির্বাচনের সময়সূচি। আমরা দুটোকেই স্বাগত জানাই। জুলাই ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেয়ার প্রতিশ্রুতিও আমাদের রয়েছে।

গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক জানান, নির্বাচনের জন্য সুনির্দিষ্ট ঘোষণা ইতিবাচক। তবে নির্বাচন কমিশন কীভাবে দিনক্ষণ ঠিক করবে, সেটি গুরুত্বপূর্ণ। ডিসেম্বরের আগেই নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার সম্ভাবনা কম। প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক দ্বিধা ও অবিশ্বাস অনেকটাই কেটে গেছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মনে করেন, প্রধান উপদেষ্টার চিঠি ইসিকে আশ্বস্ত করবে এবং নির্বাচনের সূচি ঘোষণার পথ সুগম হবে। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশের পাশাপাশি দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করতে হবে।

বিএনপির আরেক নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, উনি ওনার কথা রেখেছেন।

ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেন, ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী দোদুল্যমানতা কেটে যাবে। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে পারবে।

সিপিবি চায় নতুন নিরপেক্ষ সরকার

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, বক্তব্যটি নির্বাচনের বিষয়ে একধাপ অগ্রগতি। তবে আমরা মনে করি ডিসেম্বরের মধ্যেও নির্বাচন আয়োজন সম্ভব। নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, কারণ বর্তমান সরকার নিরপেক্ষতা হারিয়েছে।

জামায়াতের প্রতিক্রিয়া আজ, জাসদের শর্ত ইনুর মুক্তি

জামায়াতে ইসলামী বুধবার (৬ আগস্ট) আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, প্রধান উপদেষ্টা আগেই ফেব্রুয়ারির কথা বলেছিলেন। তবে ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ আছে, কারণ তিনি অন্যান্য দলের সঙ্গে আলোচনা করেননি।

জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের মন্তব্য, আমাদের সিদ্ধান্ত অপরিবর্তিত— আগে ইনুর মুক্তি, তারপর নির্বাচন।

আনন্দ মিছিল করবে এনডিএম

প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়ে বুধবার বিকাল ৩টায় মালিবাগ থেকে প্রেস ক্লাব পর্যন্ত আনন্দ মিছিল করবে এনডিএম। দলের দফতর সম্পাদক জাবেদুর রহমান জনি এ তথ্য জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত