Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৬, ৯ আগস্ট ২০২৫

জাতি হিসেবে সুষ্ঠু নির্বাচন আমাদের পক্ষে সম্ভব:ফখরুল

জাতি হিসেবে সুষ্ঠু নির্বাচন আমাদের পক্ষে সম্ভব:ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতি হিসেবে আমরা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম—এর প্রমাণ আজকের ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিল। অতীতেও দেশে সুষ্ঠু নির্বাচনের নজির রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শনিবার কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল মিলনায়তনে ড্যাবের জাতীয় কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্যে ফখরুল বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই ও আন্দোলনের পর দেশের মানুষ পরিবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এ পরিবর্তনে ডাক্তারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। অথচ রাজনৈতিক ভিন্নমতের কারণে এদেশের ডাক্তারদের জেলে যেতে হয়, রিমান্ড ভোগ করতে হয়—এটা লজ্জার।

তিনি অভিযোগ করেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সরকার ডাক্তারদের বাধাগ্রস্ত করেছিল। তারপরও দেশপ্রেমিক চিকিৎসকেরা আহতদের সেবা দিয়েছেন। কিন্তু এক বছর পার হলেও আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে।

ডাক্তারদের জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তান আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, আপনারা দেশের ১৮ কোটি মানুষের চিকিৎসা সেবা দিচ্ছেন, নতুন ডাক্তার তৈরি করছেন—দেশ গঠনে আপনাদের ভূমিকা অপরিসীম।

তিনি আরও বলেন, শুধু অব্যবস্থাপনার কারণেই দেশের স্বাস্থ্যখাত পিছিয়ে আছে। রোগ হলে আমরা ভারতে যাই, অথচ সেখানকার ডাক্তাররা নিজেরাই বলেন—বাংলাদেশের ডাক্তারদের মান ভারতের চেয়ে ভালো, তবে সিস্টেম ভালো নয়।

বক্তব্যের শুরুতে ফখরুল স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ত্যাগী নেতা বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত