Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৬, ২১ আগস্ট ২০২৫

উগ্রবাদ ও লুণ্ঠনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান

একাত্তরকে ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরুল

একাত্তরকে ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

দেশে একাত্তরকে ভুলিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি উগ্রবাদ, বিভাজন ও লুটপাটের রাজনীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ১৯৭১ সাল আমাকে একটা স্বাধীন দেশ দিয়েছে, ভূ-খণ্ড দিয়েছে, আমাকে একটি স্বাধীন সত্ত্বা দিয়েছে। এজন্য আমরা টিকে আছি। আবার চব্বিশের জুলাই-আগস্টের শহীদদের কথা মনে রাখতে হবে। তারা গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছিলো। আজকে প্রচ্ছন্ন চেষ্টা চলছে একাত্তরকে ভুলিয়ে দেয়ার। এর বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি মুক্তিযুদ্ধের ঘোষণার প্রসঙ্গে বলেন, নয় মাসের মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এ সত্যকে অস্বীকার করার কোনও সুযোগ নেই।

উগ্রবাদের বিরুদ্ধে সতর্কতা

বিএনপি মহাসচিব বলেন, আজকে নতুন করে ষড়যন্ত্রের কথা উঠছে। বলা হচ্ছে, দেশে উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। এ উগ্রবাদকে মাথা তুলতে দেয়া যাবে না। তা হলে বাংলাদেশের আত্মা ও অস্তিত্ব রক্ষা পাবে না।

তিনি আরও বলেন, বিভক্তি বা বিভাজনের রাজনীতি করা যাবে না। এখন দেশের অস্তিত্ব ও উন্নতির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

জন্মাষ্টমী অনুষ্ঠানে তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতি

অনুষ্ঠানে বিকাল ৪টা ১৫ মিনিটে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন। এ সময় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা উলুধ্বনি, ঢাক-ঢোল বাজিয়ে তাকে অভ্যর্থনা জানান। তারেক রহমান হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।

ব্যাংককে ‘বাড়ি ভাড়ার ধুম’ প্রসঙ্গ

আওয়ামী লীগের বিতাড়িত নেতাদের বিরুদ্ধে বিদেশে সম্পদ পাচারের অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর যারা শাসন করেছেন, তারা বন্ধু নয়, প্রজা হিসেবে জনগণকে নির্যাতন করেছেন। দেশের সম্পদ লুট করে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। আমি কয়েক দিন আগে ব্যাংককে গিয়েছিলাম, সেখানকার বন্ধুদের কাছ থেকে শুনলাম— ব্যাংককের অভিজাত এলাকায় বাড়ি ভাড়ার ধুম। সে বাড়িগুলো ভাড়া করছেন আওয়ামী লীগের বিতাড়িত নেতারা। তারা যে গাড়ি কিনছেন, তার দাম ২-৩ কোটি টাকার কম নয়। এ টাকা কোথা থেকে এলো?

তিনি দাবি করেন, প্রায় ৮৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে দেশের সব গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করেছে, সম্পদ লুণ্ঠন করেছে।

‘রেইনবো রাষ্ট্র’ গড়ার অঙ্গীকার

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ফখরুল বলেন, আমাদের লক্ষ্য একটি ‘রেইনবো রাষ্ট্র’ প্রতিষ্ঠা করা। আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা