Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৫, ২০ আগস্ট ২০২৫

আপডেট: ১১:৩৬, ২০ আগস্ট ২০২৫

হাসপাতালে মির্জা ফখরুলকে দেখতে যাবে জামায়াতের প্রতিনিধি দল

হাসপাতালে মির্জা ফখরুলকে দেখতে যাবে জামায়াতের প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে দেখতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলটি বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যাবেন বলে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ নিশ্চিত করেছে।

জানা গেছে, মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে অসুস্থ হয়ে পড়লে মির্জা ফখরুলকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তিনি সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গুলশানে বৈঠক করেন রাত ১১টা পর্যন্ত। বৈঠক শেষে তিনি অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে নেয়া হয়।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকরা বর্তমানে মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং পর্যবেক্ষণে রেখেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত