Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৬, ২৯ জুলাই ২০২৫

তরুনদের চাঁদাবাজির অভিযোগে বেদনায় নীল হয়ে গেছি: মির্জা ফখরুল

তরুনদের চাঁদাবাজির অভিযোগে বেদনায় নীল হয়ে গেছি: মির্জা ফখরুল
ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমন্বয়কদের চাঁদা দাবির খবরে আমি বেদনায় নীল হয়ে গিয়েছি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,গণঅভ্যুত্থানের এক বছরেই এ অবস্থা! যে তরুণরা দেশ গঠন করবে তারাই এখন চাঁদাবাজি করছে। আমরা কি এমন পরিণতি চেয়েছিলাম?

শাহবাগে যুবদলের গ্রাফিতি উদ্বোধনে ক্ষোভ

সোমবার (২৮ জুলাই) দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যুবদলের গ্রাফিতি আর্টস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, এত দ্রুত যদি এমন অনিয়ম ছড়িয়ে পড়ে, তবে ভবিষ্যৎ কী হবে? হাসিনা পতনের পর সবার চোখ ছিল তরুণদের দিকে। কিন্তু এখন জোর গলায় বলতে পারছি না, এ দেশ নতুন করে গড়ে উঠবে।

হাসিনার বিচার নিয়ে হতাশা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গে বিএনপি মহাসচিব ক্ষোভ প্রকাশ করে বলেন, এক বছর হয়ে গেলো, কিছুই দেখতে পেলাম না। যারা প্রকাশ্যে হত্যা করলো, তাদের কেন গ্রেফতার করা হলো না?

সংস্কার ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে মন্তব্য

সংস্কার ইস্যুতে বিএনপি সহযোগিতা করছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের অগ্রগতি দেখা যাচ্ছে না। যত চাপই দেয়া হোক না কেনো, দেশের মানুষ লড়াই করতে জানে। তারেক রহমান চেষ্টা করছেন, কীভাবে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা যায়।

তিনি আরও স্মরণ করিয়ে দেন, জুলাই অভ্যুত্থানে কোনও একটি দল বা ছাত্ররা একা আন্দোলন করেনি; শিশু-বৃদ্ধসহ সবাই অংশ নিয়েছিলো, সবার অংশগ্রহণেই স্বৈরাচারের পতন সম্ভব হয়েছে।

নতুন বাংলাদেশ গড়তে সবার অংশগ্রহণের আহ্বান

ফখরুল বলেন, 

সত্যিকারের পরিবর্তন চাইলে রিকশাচালক, ভ্যানচালক, শ্রমিক, কৃষকের মতামত নিতে হবে। তরুণ প্রজন্মের হাত ধরেই সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী