Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০১, ২৩ আগস্ট ২০২৫

নেপাল সফর নিয়ে গুজবের জবাবে তাসনিম জারার ক্ষোভ

নেপাল সফর নিয়ে গুজবের জবাবে তাসনিম জারার ক্ষোভ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা তার নেপাল সফরকে ঘিরে ছড়ানো মিথ্যা তথ্য ও গুজবের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। 

শুক্রবার (২২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ধারাবাহিকভাবে তাকে নিয়ে মিথ্যা ও কাল্পনিক তথ্য প্রচার করা হচ্ছে, তবে এসব নিয়ে তিনি বিচলিত নন, বরং নিজের কাজে মনোযোগ দিতে চান।

তাসনিম জারা জানান, নেপাল সরকারের আমন্ত্রণে তিনি সম্প্রতি দেশটিতে গিয়েছিলেন। সফরের মূল উদ্দেশ্য ছিল ‘ক্লিন এয়ার’ বিষয়ক একটি প্রোগ্রামে অংশ নেয়া। তিনি উল্লেখ করেন, দূষিত বায়ুর স্বাস্থ্যঝুঁকি নিয়ে সেখানে বক্তব্য দেন। আমন্ত্রণপত্র দুই মাস আগে, অর্থাৎ ২ জুলাই, নেপালের দূতাবাস থেকে আসে বলে জানান তিনি।

তিনি জোর দিয়ে বলেন, নেপালে অবস্থানকালে তার সঙ্গে কোনও মার্কিন কর্মকর্তা বা অফিসিয়ালের যোগাযোগ হয়নি। অথচ ভারতের একটি সংবাদ পোর্টাল দাবি করে, তিনি নেপালে গিয়ে এক মার্কিন কর্মকর্তার সঙ্গে ব্রেকফাস্ট মিটিং করেছেন এবং সেটি নাকি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানিয়েছে। এ বিষয়ে তাসনিম জারার বক্তব্য, সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং কাল্পনিক।

এর আগে চলতি মাসেই আরেকটি সংবাদে দাবি করা হয়েছিলো, তিনি কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন। পরে সংবাদ মাধ্যমটি স্বীকার করে নেয় যে খবরটি মিথ্যা ছিলো এবং আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে।

তাসনিম জারা ফেসবুক পোস্টে বলেন, ১১ আগস্ট মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে নাগরিক পার্টির একটি বৈঠক হয়েছিলো। বৈঠকে পার্টির আহ্বায়ক, সদস্য সচিব, তিনি নিজে এবং আরেকজন যুগ্ম সদস্য সচিব উপস্থিত ছিলেন। তিনি স্পষ্ট করে জানান, এ বৈঠক কোনোভাবেই গোপন ছিলো না। বরং নিজেদের পক্ষ থেকেই সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছিলো।

তার অভিযোগ, বিএনপি ও জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলও একই ধরনের বৈঠক করেছে, কিন্তু সেসব ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রচারণা চালানো হয়নি। অথচ নাগরিক পার্টির বৈঠকের সময় একটি ছবি ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।

তাসনিম জারা দাবি করেন, জুলাই ও আগস্টে অন্তত তিনবার তাকে নিয়ে মিথ্যা প্রচার চালানো হয়েছে। তিন ক্ষেত্রেই ‘গোয়েন্দা সংস্থা’ উৎস হিসেবে এসেছে এবং আওয়ামী স্বার্থে সংশ্লিষ্ট কিছু গণমাধ্যমে খবরগুলো প্রকাশ হয়েছে। তার ভাষায়, উদ্দেশ্য স্পষ্ট—একই মিথ্যা বারবার বলে সেটিকে সত্যে পরিণত করা।

তিনি দৃঢ়ভাবে বলেন, 

এসব অপপ্রচার দিয়ে তাকে দমানো যাবে না। আমি নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ চালিয়ে যাবো। সত্য শেষ পর্যন্ত টিকে থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা