Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ১ মার্চ ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ

ক্ষমতা দখলের রাজনীতি করতে আসিনি: তাসনিম জারা

ক্ষমতা দখলের রাজনীতি করতে আসিনি: তাসনিম জারা
ছবি: সংগৃহীত

ক্ষমতা দখলের জন্য জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করতে আসেনি বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তাসনিম জারা বলেন, আমরা ক্ষমতা দখলের জন্য রাজনীতিত করতে আসিনি। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে এসেছি। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে যে কেউ তার যোগ্যতা ও সততার ভিত্তিতে জনগণকে নেতৃত্ব দিতে পারবে। এতে তার পারিবারিক পরিচয় মুখ্য হয়ে ওঠবে না।

এসময় রাজনীতিতে পরিবারতন্ত্রের বিরুদ্ধেও কথা বলেন তাসনিম জারা। তিনি বলেন, ক্ষমতা থাকবে জনতার হাতে। এছাড়া স্বাস্থ্য ও শিক্ষাকে পণ্য পরিণত হতে দিতে চায় না তার দল- এমনটাও জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য