Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৪, ২৬ আগস্ট ২০২৫

বিএনপির উপদেষ্টা ফজলুর রহমানের সব পদ স্থগিত

বিএনপির উপদেষ্টা ফজলুর রহমানের সব পদ স্থগিত
ছবি: সংগৃহীত

শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের সব দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় দলের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দলীয় সূত্র জানায়, ফজলুর রহমানকে পাঠানো স্থগিতের চিঠিতে উল্লেখ করা হয়েছে—গত ২৪ আগস্ট তার নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তবে তিনি নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার অতিরিক্ত ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়। কিন্তু তিনি মঙ্গলবার যে জবাব দিয়েছেন, তা দল সন্তোষজনক মনে করেনি।

চিঠিতে আরও বলা হয়েছে, মুক্তিযুদ্ধে ফজলুর রহমানের অবদান বিবেচনায় নিয়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে আপাতত তার প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

পত্রে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় যেন দেশের মর্যাদা ও দলের নীতিমালা ক্ষুণ্ন না হয় এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে, সে বিষয়ে তাকে সর্বদা সচেতন থাকতে হবে।


সবার দেশ/এফও

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী