Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: ০০:২৬, ৩০ আগস্ট ২০২৫

আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র সফল হবে না: হাসনাত 

আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র সফল হবে না: হাসনাত 
ফাইল ছবি

বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (২৯ আগস্ট) রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত লিখেছেন, শুরুটা হয়েছিলো রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যে পরিকল্পনা আমি ১১ মার্চ প্রকাশ করেছিলাম। সে প্ল্যান ভেস্তে গেলেও ওরা থামেনি। এবার একই গ্রুপ আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে।

তিনি অভিযোগ করেন, ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগকে ফেরানোর খেলা শুরু হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, এ খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই। যদি আমরা নুরুল হক নূরের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদ না করতে পারি, জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এ চেষ্টা প্রতিহত না করি, তাহলে বাংলাদেশটাই আবার রক্তাক্ত হয়ে যাবে।

হাসনাত আরও যোগ করেন, নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেবো না। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এইষড়যন্ত্র আমরা সফল হতে দেবো না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ