Sobar Desh | সবার দেশ সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৭, ২৬ জুলাই ২০২৫

এনসিপি জনগণের দল, চাঁদাবাজ-টেন্ডারবাজের নয়: হাসনাত

এনসিপি জনগণের দল, চাঁদাবাজ-টেন্ডারবাজের নয়: হাসনাত
ছবি: সংগৃহীত

সিলেটে এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি কোনো চাঁদাবাজ কিংবা টেন্ডারবাজদের সংগঠন নয়, এটি গঠিত হয়েছে সংকটের মধ্যে দিয়ে, এবং জনগণের স্বার্থ রক্ষার লড়াইয়ের মাধ্যমে উঠে এসেছে।

শুক্রবার (২৫ জুলাই) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সিলেটের শহীদ মিনারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এনসিপি এসেছে ফ্যাসিবাদের কবর রচনা করে। আওয়ামী লীগের অধ্যায় আমরা চিরতরে বন্ধ করেছি। এখন আমাদের সামনে আরও বড় লড়াই। সংকট শেষ হয়নি। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা এনসিপির পাশে থাকুন, আমাদের হাতকে শক্তিশালী করুন। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি—ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবো।

আওয়ামী লীগের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, 

এ দলটির একটি অংশ সুবিধা নিয়ে লেখক, মিডিয়া মালিক কিংবা অ্যাক্টিভিস্টে রূপান্তরিত হয়েছে। তারা ভিন্ন রূপে আবার সমাজে ফিরে আসার চেষ্টা করছে। আমাদের সজাগ থাকতে হবে।

তিনি বলেন, মুজিববাদ রক্ষার নামে এখন আবার কিছু পাহারাদার দাঁড়িয়ে যাচ্ছে, যারা আমাদের কথা বললেই বাংলা ছাড়ার হুমকি দিচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই—বাংলা কারও বাপ-দাদার সম্পত্তি নয়। যারা চাঁদাবাজি আর দখলবাজিতে লিপ্ত, বাংলা ত্যাগের কথা তাদের জন্য প্রযোজ্য।

পথসভায় এনসিপি নেতারা আরও বলেন, দলটি জনগণের মধ্যে থেকেই সংগঠিত হচ্ছে, সুবিধাবাদী রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে এসেছ, এবং দেশের প্রত্যন্ত অঞ্চলেও তাদের আন্দোলন ছড়িয়ে পড়ছে।

এসময় উপস্থিত জনতাকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার আহ্বান জানান নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প