Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪২, ১৮ জুলাই ২০২৫

আপডেট: ২১:৪৩, ১৮ জুলাই ২০২৫

‘বাংলাদেশ উইদআউট আওয়ামী লীগ’ আন্দোলনের অংশ

গোপালগঞ্জে হামলার পর আ.লীগের ‘তওবা’র সুযোগও নেই: হাসনাত

গোপালগঞ্জে হামলার পর আ.লীগের ‘তওবা’র সুযোগও নেই: হাসনাত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার মাধ্যমে আওয়ামী লীগ নিজের ‘তওবা’র শেষ সুযোগও হারিয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

হাসনাত বলেন, আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে। তবুও তাদের তওবার সুযোগ ছিলো। কিন্তু গোপালগঞ্জের ঘটনার পর সে সুযোগও শেষ হয়ে গেছে। কেয়ামতের পর যেমন তওবা কোনও কাজে আসে না, আওয়ামী লীগও সে পর্যায়ে পৌঁছে গেছে।

‘আওয়ামী লীগকে পুনর্বাসন মানেই মৃত্যুর পরোয়ানা’

তিনি বলেন, গোপালগঞ্জে আমাদের নেতাকর্মীদের রক্তে যাদের হাত রঞ্জিত, যারা খুনিদের পক্ষে কথা বলছেন, তারা হয়তো আওয়ামী লীগের ডেড লিস্টে নেই। কিন্তু আমরা জানি, আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করা হয়, সেটা আমাদের জন্য মৃত্যুর পরোয়ানা হয়ে আসবে।

‘বাংলাদেশ উইদআউট আওয়ামী লীগ’ গঠনের ঘোষণা

সরাসরি ঘোষণায় হাসনাত বলেন, বাংলাদেশের রাজনীতি পুনর্গঠিত হবে সে মুহূর্ত থেকে, যেদিন বাংলাদেশ আওয়ামী লীগমুক্ত হবে। আমরা এখন বাংলাদেশ উইদআউট আওয়ামী লীগ গঠনের পথে হাঁটছি। এ দেশ গড়ার কাজ শুরু হয়ে গেছে।

সুশীলতা প্রসঙ্গে কড়া বক্তব্য

সুশীল সমাজ বা রাজনৈতিক ভদ্রতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আপনি যেভাবে সুশীলতা দেখাতে পারেন, আমি সেভাবে দেখাবো না। যারা হত্যার রাজনীতি করে, তাদের সঙ্গে ভদ্রতার কোনো সম্পর্ক নেই।

নেতৃবৃন্দের উপস্থিতি ও কর্মসূচির পর্যালোচনা

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও সামান্তা শারমিন।

পদযাত্রাটি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে শুরু হয়ে শহরের দুই নম্বর গেট হয়ে চাষাঢ়া পর্যন্ত গিয়ে শেষ হয়।

দলীয় সূত্র জানিয়েছে, গোপালগঞ্জের হামলার পর সারাদেশে আওয়ামী লীগবিরোধী রাজনীতিকে নতুন করে সংগঠিত করতে চায় এনসিপি। ‘বাংলাদেশ উইদআউট আওয়ামী লীগ’ এখন তাদের আনুষ্ঠানিক আন্দোলনের অংশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প