Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২:২৫, ৩০ জুলাই ২০২৫

পুলিশ হবে জনতার, রাজনৈতিক লাঠিয়াল নয়: হাসনাত আবদুল্লাহ

পুলিশ হবে জনতার, রাজনৈতিক লাঠিয়াল নয়: হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

গাজীপুরের রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমাবেশে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, পুলিশ বাহিনী কোনো রাজনৈতিক দলের হাতিয়ার নয়, বরং জনগণের সেবক হওয়া উচিত।

মঙ্গলবার (২৯ জুলাই) সমাবেশে তিনি বলেন, 

পুলিশে বিভাজন রয়েছে। কোনও ঘটনা ঘটলে দায়ভার নিতে হয় কনস্টেবল থেকে ওসি পর্যন্ত, অথচ ঊর্ধ্বতনরা ক্ষমতার লোভে অন্ধ হয়ে যায়। এ অবস্থা বদলাতে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে। নয়তো পুলিশ আবারও রাজনৈতিক লাঠিয়ালে পরিণত হবে। পুলিশ বিএনপির বা এনসিপির নয়, পুলিশ হবে জনতার।

প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা নিয়ে তিনি বলেন, আমরা এমন এক বাংলাদেশে বাস করি যেখানে প্রতিরক্ষা ব্যবস্থা অপ্রস্তুত। ভারতের এস-৪০০ রয়েছে, কিন্তু আমাদের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। আয়রন ডোম, আধুনিক যুদ্ধবিমান, সাবমেরিন—সবই এখন সময়ের দাবি। এনসিপি ক্ষমতায় এলে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা হবে।

সেনাবাহিনীর বর্তমান ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। হাসনাতের দাবি, 

হাসিনা সেনাবাহিনীকে রাজমিস্ত্রি ও কন্সট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে। সেনাবাহিনীকে বিশ্বমানের প্রশিক্ষণ, আধুনিক অস্ত্র ও প্রযুক্তি দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।

তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা ছাড়া বিকল্প নেই।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত