Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০০, ৬ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় পার্টির কার্যালয়ে হামলা: বিএনপির গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা

জাতীয় পার্টির কার্যালয়ে হামলা: বিএনপির গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা
ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাতীয় পার্টির কার্যালয়ে কিছু উচ্ছৃঙ্খল মানুষের হামলা ও ভাঙচুরের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের হামলা ও অগ্নিসংযোগ জুলাই গণ-অভ্যুত্থানের পর গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশায় জনমনে বিভ্রান্তি ও হতাশা তৈরি করবে।”

বিএনপি মনে করে, এ ধরনের ঘটনা গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক। ভিন্নমত থাকলেও শক্তি প্রয়োগের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অপরিহার্য। কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে কি না, তা জনগণের ইচ্ছার ওপর নির্ভর করে। এখানে হুমকি, হামলা বা সহিংসতার মাধ্যমে কোনো দলের কার্যক্রম থামিয়ে দেওয়া বহুদলীয় গণতান্ত্রিক নীতির পরিপন্থী।

বিএনপি এ ঘটনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দায়ীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ