Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৩, ৬ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে ৪০ দলের সংহতি সমাবেশ

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে ৪০ দলের সংহতি সমাবেশ
ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের উদ্যোগে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত সংহতি সমাবেশে ৪০টিরও বেশি রাজনৈতিক দল জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবি জানিয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এ সমাবেশে নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারসহ তিন দফা দাবি তুলে ধরা হয়।

সমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, জেএসডি, বিপ্লবী ওয়ার্কাস পার্টি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, খেলাফত মজলিসসহ ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেয়।

নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে এবং তাদের দোসর হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোট শেখ হাসিনার স্বৈরশাসনকে সহযোগিতা করেছে। বক্তাদের ভাষ্য অনুযায়ী, জাতীয় পার্টি অতীতের অপরাধের পরও এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশকে অস্থির করতে চাচ্ছে। তাই অবিলম্বে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধ করতে হবে বলে দাবি জানানো হয়।

সমাবেশ শেষে নুরুল হক নুরের ওপর হামলাকারীদের দ্রুত বিচার, জাতীয় পার্টি নিষিদ্ধ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে তিন দফা শপথ নেয় অংশগ্রহণকারীরা।

এদিকে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে মিছিল নিয়ে একদল লোক অফিসে হামলা চালায়, ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। হামলার সময় সেখানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রস্তুতি সভা চলছিলো।

হামলার পর পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাকরাইলে দীর্ঘ সময় থমথমে পরিবেশ বিরাজ করে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করেছে জাতীয় পার্টি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত